1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়ে কাজ করছে সরকার-রেল সচিব

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১০৮০ বার দেখা হয়েছে

টিএ পান্না, ঈশ্বরদী।। রেলের উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়ে সরকার কাজ করছে এবং তারই ধারাবাহিকতায় জনবল নিয়োগসহ ঈশ্বরদী লোকোসেড এবং পাকশী অঞ্চলে অনেক উন্নয়ন কাজ করা হবে বলে জানিয়েছেন, রেলপথ সচিব ড.মোঃ হুমায়ুন কবীর। তিনদিন ব্যাপি
পশ্চিমাঞ্চল রেলের বিভিন্ন এলাকা পরিদর্শনসহ নানা কর্মসূচিতে অংশ গ্রহনের উদ্দেশ্যে এসে প্রথম দিন বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী লোকোসেড পরিদর্শন শেষে তিনি স্বাধীনতার কন্ঠ কে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ঈশ্বরদী সহ বিভিন্ন কারখানাতে যে সব পদ শ্যূণ্য রয়েছে সেসব পদ পূরণ হলে জনবল বৃদ্ধি পাবে এবং কারখানাগুলিতে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। দেশে নতুন নতুন রেলপথ বসানো হচ্ছে।

ঈশ্বরদী রেলওয়ে লোকোমোটিভ আরও আধুনিকায়ন হবে। জনবল নিয়োগে যে নতুন নীতিমালা গ্রহণ করা হয়েছে তাতে অভিজ্ঞতার গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়াও তিনি ঈশ্বরদী ফুট ওভার ব্রীজ উন্নয়ন, স্টেশন আধুনিকায়ন, রেলে ভূমি বিভাগের উন্নয়ন, টিএলআর ও আউট সোসিং এর মাধ্যমে লোক নিয়োগের গুরুত্বপূর্ণ দিক নিয়েও কথা বলেন। এসময় পশ্চিমাঞ্চল রেলের জিএম অসীম কুমার তালুকদার, পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আসাদুল হক, প্রধান মেকানিক্যাল প্রকৌশলী মোহাম্মদ কুদরতই খোদা, চীফ কমান্ডেন্ট আসাবুল ইসলাম, পাকশীর ভারপ্রাপ্ত বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, পাকশী বিভাগীয় সেতু
প্রকৌশলী আব্দুর রহিম, বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) বীরবল মন্ডল, বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (লোকো) আশিষ কুমার মন্ডল, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ ও ওয়াগন) মমতাজুল ইসলাম, বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনোয়ার হোসেন, পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শিমুল আক্তার, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস, সিআরএনবি মোরশেদ আলম, এইএন শিপন আলী সহ সকল বিভাগীয় প্রধান কর্মকর্তাবৃন্দ, লোকোসেড ইনচার্জ সারেক জামান এবং ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না ও সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও রেল সচিব পাকশীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন এবং পাকশী বিভাগীয় কার্যালয়ে রেল কর্মকর্তা, লোকো মাস্টার ও
গার্ডদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট