
বিশেষ প্রতিনিধি, ঈম্বরদী ।। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন বলে মন্তব্য করেছেন,বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল সন্ধ্যায় পাকশীতে আমরা বিএনপি পরিবারের পক্ষে আয়োজিত বেগম জিয়ার ৮২তম জন্ম বার্ষিকীর আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

উৎসাহ উদ্দীপনা ও ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এসব অনুষ্ঠানে পাকশী ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আলী কাজল এর সভাপতিত্বে ও বিএনপির সেক্রেটারি কবীর আহমেদের সঞ্চালনায় বিএনপি নেতা প্রধান শিক্ষক সামসুল আলম, সুলতান আলী শাহিন, আব্দুর রশিদ, সিরাজুল ইসলাম, নুরুল ইসলাম বাঘা,লিটন মোল্লাহ,,বাবু ইসলাম,মাসুদ রানা ইমরান,সাহাবুল আলম, শফিকুল ইসলাম,জাহিদুল ইসলাম, । পরে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবনী ও রাজনৈতিক কর্মকান্ড নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সব শেষে মাওলানা াাব্দুল অলিমের পরিচালনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত। #তাং-১৬-০৮-২৬
Leave a Reply