1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন

  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

টিএ পান্না ।। রাজশাহী স্টেশন চত্বরে পশ্চিমাঞ্চল রেলওয়ের সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়া কে স্বপরিবারে বিনা টিকিটের যাত্রী নামধারী সন্ত্রাসীদের মারধর ও আহত করার তীব্র প্রতিবাদে  পাকশী ও রাজশাহীতে একযোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকালে পাকশী বিভাগীয় কার্যালয় চত্বর ও রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরে পৃথকভাবে এই কর্মসূচি পালন করা হয়। ​পাকশী বিভাগীয় কার্যালয়ের সামনে কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ​পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে রেলওয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। ​উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পাকশী বিভাগীয় প্রকৌশলী এক  আব্দুল হানিফ বক্তব্য দেন। এসময় বিভাগীয় প্রকৌশলী দুই  ​নাজিব কায়সার ,ডিএসটিই ​আহমেদ  ইশতিয়াক জহুর,ডিএমই লোকো শেখ আসিফ আহমেদ, এডিসিও  ​ফয়সাল বিন ওমর এবং কন্ট্রোল অফিসের আব্দুল হামিদসহ অন্যান্য স্টাফ এবং পাকশী বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। তারা  দুষ্কৃতকারীদের দ্রুত আইনানুগ শাস্তি এবং নিরবচ্ছিন্ন যাত্রীসেবায় নিয়োজিত সকল রেলকর্মীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানান।

​বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনষ্ঠিত হয়। পাকশী শাখার সভাপতি ও কল্যাণ ট্রাস্ট নেতা সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খন্দকার সোহেল। বাংলাদেশ শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম  ​প্রধান অতিথি হিসেবে ও ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় সহ-সভাপতি আহসান হাবিব। ​প্রতিবাদ সমাবেশ শেষে পাকশী বিভাগীয় অফিস চত্বরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।  ​অনুরূপ দাবিতে রাজশাহী রেলওয়ে স্টেশন চত্বরেও রাজপথের কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাইফুল ইসলামের নেতৃত্বে শ্রমিক কর্মচারী দলের সর্বস্তরের নেতাদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । ​এসমাবেশে বক্তারা সিসিএম আহসান উল্লাহ ভূঁইয়ার ওপর হামলাকারীদের কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।  উল্লেখ্য, গত শুক্রবার ৭ আগস্ট  সিসিএম আহসান উল্লাহ ভূঁয়া স্বপরিবারে ঢাকা থেকে সিল্কসিটি ট্রেনে রাজশাহী  এসে নামেন। এসময় বিনা টিকিটের যাত্রীরা সংঘবদ্ধ হয়ে  তাকে স্বপরিবারে মারধর করে আহত করেন। # তাং১০-০৮-২৬

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট