1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

বিএনপি এখন আগের থেকে অনেক শক্তিশালী তাই নির্বাচনে বিএনপির ভোটেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হবে- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশিত : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১০ বার দেখা হয়েছে

এসএম,কামরুজ্জামান।। বিএনপি এখন আগের থেকে অনেক শক্তিশালী তাই নির্বাচনে বিএনপির ভোটেই বিএনপি প্রার্থীরা বিজয়ী হবে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। গতকাল শনিবার রাতে পাকশী হাসেম আলী মিলনায়তনে ঈশ্বরদী উপজেলা যুবদরের প্রয়াত ত্যাগী সাবেক সম্পাদক আক্তারুজ্জামান রঞ্জুর স্বরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপনের সভাপতিত্বে এসময় পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সোবহান, শ্রকিদলের কেন্দিয় নেতা আহসান হাবিব,অধ্যক্ষ ইমরুল কায়েস পারভেজ,পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক কবীর আহমেদ,বিএনপিনেতা ইব্রাহিম হোসেন,আব্দুর রশিদ,মহরম মাস্টার,শ্রমিকদল নেতা অলিভ হোসেন,লিটন মেম্বর,মোহাম্মদ আলী কাজল,আলহাজ্ব আজি হক,কামরুজ্জামান,যুবদল নেতা আব্দুস সালাম রনজু,মাহফুজুর রহমান মনজু,সাইদুল ইসলাম,স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান হোসেন,ছাত্রদল নেতা সোহেল বিশ্বাস,আইনুল ইসলাম ও শিশির আহমেদ,আশিকুর রহমান,আলমাস আলী,সহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এক মিনিট নীরবতা পালনের পর স্বরণসভা শুরু করা হয় এবং সভা শেষে দোয়া মাহফিল  ও তবারক বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বলেন, আজকে বিএনপিকে এক শ্রেণীর মানুষ বিশেষ করে অনুপ্রবেশকারীরা জিম্মি করে ফেলেছে। অনুপ্রবেশ কারীদের কারণেই ১৯৯১ সালেও বিএনপি তিনভাগে বিভক্ত হয়ে কাজ করেছে। এক শ্রেণীর আওয়ামী বিএনপি সেদিন প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বলেছিল।আর এক শ্রেণীর জামায়াতে ইসলামী বিএনপি বিরোধীতা করেছে। সে সময় প্রকৃত বিএনপির ভোটেই বিএনপির প্রার্থী বিপুল ভোটে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছিল। কাজেই বর্তমানে প্রকৃত বিএনপি আগের থেকে অনেক মজবুত অবস্থায় আছে। শুধু সকল প্রকার দ্বিধাদ্বন্দ্ব ভুলে এক কাতারে থেকে কাজ করলে কেউ বিএনপির বিজয়কে ঠেকাতে পারবেনা।

তিনি আরও বলেন, সেদিন যারা নৌকায় ভোট দিতে বলেছিলেন   আজকে তাদের ক্ষমা চাওয়া উচিত।আপনারা আশ্চর্য হবেন যে, আজকে যারা মানুষের জিহবা কেটে কালো কুত্তা দিয়ে খাওয়ানোর কথা বলেন,তারা বিএনপি না অথচ বিএনপির লেবাসে অমার্জনীয় অপরাধ করেে যাচ্ছে তাই তাদের ক্ষমা চাওয়া উচিত। এখনও সময় আছে প্রকৃত বিএনপিসহ সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। ঈশ্বরদীতে যারা প্রজন্মের পর প্রজন্ম বিএনপি করেন তাদের কাছে ক্ষমা চান।একজন বাস্তববাদী ও বিএনপি প্রেমী নেতা রনজুর রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে তিনি বলেন,রনজু স্বার্থহীনভাবে রাজনীতি করত। দলকে ভাল বেশে নিঃস্বার্থভাবে দলের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করত। সে কারণেই ঈশ্বরদীর যুব সম্প্রদায় থেকে শুরু করে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা তাকে পছন্দ করত। আমাকে যখন ছাত্রলীগ-যুবলীগ ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছিল তখনও রঞ্জুর ভু’মিকা ছিল উল্লেখ করার মত। এরশাদ বিরোধী আন্দোপলন থেকে শুরু করে সকল প্রকার আন্দোলনে তার ভুমিকায় দলকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে।

আজকের বিএনপি প্রকৃত বিএনপির হাতে নেই। শহীদ জিয়ার বিএনপি আর আজকের পিছিয়ে পড়া বিএনপির মধ্যে পার্থক্য রয়েছে অনেক।শুণে আশ্চর্য হবেন যে, সততা ও নির্ভিকতার সাথে বিএনপি প্রতিষ্ঠা করতেও রনজুর ভু’মিকা ছিল গুরুত্বপূর্ণ।

ক্যাপশন(১) ।। প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার।

ক্যাপশন(২) ।। ঈশ্বরদী উপজেলা যুবদরের ত্যাগী সাবেক সম্পাদক প্রয়াত সম্পাদক আক্তারুজ্জামান রঞ্জুর স্বরণসভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহণকারীদের একাংশ।

ক্যাপশন(৩) ।। প্রধান অতিথি বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদারসহ অন্যান্যদের দোয়া মাহফিলে অংশ গ্রহণ।।

 

তাং-২১/০৯.২০২৫

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট