1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে রাশিয়ান পতাকা দিবসের নানা অনুষ্ঠানের আয়োজনে পাবনা জেলাবাসীদের চমক লাগালো

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১১৭৭ বার দেখা হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে রাশিয়ান পতাকা দিবসের নানা অনুষ্ঠানের আয়োজনে পাবনা জেলাবাসীদের চমক লাগালো

ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি ।। ঈশ্বরদীতে রাশিয়ান পতাকা দিবস উদযাপন,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।   এসব অনুষ্ঠানে চমক লেগেছে পাবনা জেলাবাসীদের মধ্যে।  বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টে  দিয়াগো ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে স্টুডেন্টস এন্ড অ্যালমনাই এসোসিয়েশন অব বাংলাদেশ এন্ড ফ্রেন্ডস অব রাশিয়া।   আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের চিত্রাংকন ও কুইজ প্রতিযোগীতা, পুরস্কার বিতরণী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোভিয়েত অ্যালমনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ(এসএএবি)এবং ঢাকার রাশিয়ান হাউস এবং ঢাকার রাশিয়ান দূতাবাসের সহযোগীতায় এই অনুষ্ঠানে ঈশ্বরদীর ৪০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী, শিক্ষক অংশগ্রহন করে। রাশিযার পিপলস ইউনিভার্সিটির অ্যালমনাই এন্ড ফ্রেন্ডস এসোসিয়েশনের চেয়ারম্যান সিআইপি প্রকৌশলী আলমগীর জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রুশ দূতাবাসের সাবেক মন্ত্রী ও কাউন্সিলর আন্দ্রে স্টারকভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দভয়চেনকভ, রাশিয়ান দূতাবাসের রুবলেভা ইউলিনা, ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের গবেষণা অধ্যাপক ড. রমিত আজাদ,বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলহাজ্ব খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা: শফিকুল ইসলাম শামীম প্রমূখ।  অনুষ্ঠানে রাশিয়া ও বাংলাদেশের বন্ধুত্বসূলভ সম্পর্ক নিয়ে বক্তারা বলেন, রাশিয়া বরাবরই বাংলাদেশের বিশ্বস্থ বন্ধু। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে সোভিয়েত ইউনিয়ন পাশে ছিল। সোভিয়েত ইউনিয়ন পতনের পর তার উত্তরসূরী রাষ্ট্র রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক চলমান রয়েছে। এ সম্পর্কের ভিত্তিতে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্প আজ বাস্তবায়নের পথে। সাংস্কৃতিক পর্বে প্রখ্যাত কন্ঠ শিল্পী সোহেল মেহেদী ও মৌমিতা বড়ুয়ার  কন্ঠে পরিবেশিত গানে অতিথি ও শিক্ষার্থীরা নৃত্যকরে অন্যান্য ধর্শকদের মাতিয়ে তোলেন।  অতিথিরা হেলিকপ্টার যোগে ঢাকা থেকে ঈশ্বরদী আসার পর বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, ফুলেরতোড়া দিয়ে অভ্যর্থনা জানান।#

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট