1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তুরুস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ……

  • প্রকাশিত : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৯৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।।

গত রোববার (৭ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

সাক্ষাৎ কালে তিনি বলেন, ‘মিয়ানমারের নাগরিকদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনই এ সঙ্কটের একমাত্র সমাধান এবং রোহিঙ্গা সংকটে আমরা বাংলাদেশের পাশে থাকবো’।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস জানান, মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পরপরই কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে তুরুস্কের ফার্স্ট লেডি পরিদর্শন করার জন্য তাঁর প্রতি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক পারস্পরিক সফরের কথা উল্লেখ করে তিনি বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং বাংলাদেশে নিযুক্ত এই রাষ্ট্রদূতের আমলে সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসা মুস্তফা ওসমান তুরান বলেন, দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে তার দেশের আগ্রহ রয়েছে এবং তিনি আরো জানান, সে দেশের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা এবং ব্যবসায়ী ব্যক্তিরা বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে রাষ্ট্রদূত বলেন, ইতিমধ্যে একটি তুর্কি প্রতিষ্ঠান বাংলাদেশে এলপিজি খাতে একশত মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে।

তুরস্কের সাবেক প্রেসিডেন্ট মুস্তফা কামাল আতাতুর্কের নামানুসারে বাংলাদেশের একটি সড়কের নামকরণ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তুরুস্কের রাষ্ট্রদূত।

তুরুস্ক থেকে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করার জন্য সন্তষ্টি প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।

বাংলাদেশ নৌবাহীনির জাহাজ যখন লেবাননে বিষ্ফোরনে ব্যাপক ক্ষতিগ্রস্হ হয় তখন তুরস্ক জাহজটিকে মেরামত করার জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তুরস্কের রাষ্ট্রদূতকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস ও তার সু-স্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। একই সাথে তুর্কি প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট