1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের প্রথম মনোনয়ন পত্র সংগ্রহ সম্পন্ন করা হলো

  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৭১৬ বার দেখা হয়েছে

টিএ পান্না ,ঈশ্বরদী ।। 2024 অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭১,পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী  গালিবুর রহমান শরীফ এর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।সবার আগে  সোমবার দুপুর ১২টায় তার পক্ষে তার ছোট চাচা লক্ষিকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শরীফসহ নেতৃবৃন্দ এই ফরম সংগ্রহ করেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস ও উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলামের নিকট থেকে। এর আগে গত রবিবার বিকেল সোয়া ৪ টায় কেন্দ্রিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের  এমপি আনুষ্ঠানিকভাবে গালিবের নাম  প্রার্থী হিসেবে ঘোষণা দেয়ারপর অবসান হয় সকল জল্পনা কল্পনার।পাবনা-৪ আসনে নৌকার মাঝি হন প্রয়াত ভূমিমন্ত্রী, ও সাবেক পাবনা জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি বীরমুক্তিযোদ্ধা, প্রয়াত শামসুর রহমান শরীফের ছেলে পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। উল্লেখ্য,  রাজনৈতিক পরিবারের সন্তান গালিবুর রহমান শরীফ পিতার মৃত্যুর পর রাজনীতিতে সক্রিয় হন। পিতার মৃত্যুতে পাবনা – ৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসন শূন্য হলে তিনি উপনির্বাচনে প্রার্থী হবার জন্য দলের কাছে মনোনয়ন চেয়ে নিরাশ হন। কিন্তু হাল ছেড়ে না দিয়ে মাঠ পর্যায়ে রাজনীতিতে সক্রিয় হন। রাতদিন এক করে ছুটে বেরিয়েছেন ঈশ্বরদী-আটঘরিয়ার গ্রাম-প্রান্তরে । পাশে দাঁড়িয়েছেন সর্বস্তরের মানুষ। এরই পুরস্কার হিসেবে দলের হাই কমান্ড তাঁর মূল্যায়ন করেছেন। সব কিছু ঠিক থাকলে বলা যায় দ্বাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে এমপি নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন গালিবুর রহমান শরীফ।এদিকে গালিবুর রহমান শরীফ এর সমর্থকরা মনোনয়ন প্রাপ্তিকে প্রাথমিক বিজয় বলেও মনে করেন। ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল ইসলাম জানিয়েছেন আজ ঈশ্বরদী থেকে প্রথম মনোনয়ন প্রত্র সংগ্রহ করা হয়েছে নৌকার প্রার্থীর পক্ষে।#

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট