1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

পাকশিতে মেডিকেল কলেজ স্থাপন এবং হাসপাতাল ২৫০ শয্যায় উন্নিত করার লক্ষে এক পরামর্শ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ২১৬৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদীর পাকশী রেলওয়ে হাসপাতাল সংলগ্ন অব্যবহৃত জমিতে পঁঞ্চাশ আসনের মেডিকেল কলেজ স্থাপন এবং রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় আপগ্রেড ও আধুনিকায়ন করার লক্ষে এক পরামর্শক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিইও (সচিব) মোঃ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিজি পিপিপিএ মোঃ আবুল বাশার। পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদের সভাপতিত্বে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপি) এর মহাপরিচালক ও অতিরিক্ত সচীব আবুল বাশার ,বগুড়া সিরাজগঞ্জ রেলপথ প্রকল্পের পিডি ও পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপি) এর কো-অর্ডিনেটর মনিরুল ইসলাম ফিরোজী, ঈশ্বরদীর ইউএনও সুবির কুমার দাশ, সহকারী কমিশনার ভূমি টিএম, রাহসিন কবীর,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচীব তৌহিদ আক্তার পান্না, আওয়ামলীগ নেতা এম.রশিদ উল্লাহ, হাবিবুল ইসলাম, জহুরুল ইসলাম, রাজা এবং পাকশী রেলওয়ের পক্ষে পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আব্দুর রহিম ও পাকশী বিভাগীয় প্রকৌশলী/২ বীরবল মন্ডলসহ রেলওয়ে পাকশরি অন্যান্য বিভাগীয় প্রধানগণ বক্তব্য দেন। বক্তারা এক বাক্যে বাংলাদেশ রেলওয়ের অব্যবহৃত জমির সম্পদকে সর্বোত্তমভাবে ব্যবহার করা, স্বাস্থ্যসেবা সুবিধাগুলি উন্নত ও উন্নত করার জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাংলাদেশের পশ্চিমাঞ্চলে চিকিৎসা শিক্ষার সহজলভ্যতা উন্নত করে বাণিজ্যিক রিটার্নের জন্য সাধারণ মানুষকে সেবা প্রদানের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয়ের সুযোগ বৃদ্ধি কল্পে ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং বিদ্যমান পাকশী রেলওয়ে হাসপাতালটিকে একটি ২৫০ শয্যার হাসপাতালে সম্প্রসারণ এবং সরকারি বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মোডে হাসপাতাল কমপ্লেক্স সংলগ্ন অব্যবহৃত জমিতে একটি ৫০ আসনের মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার পক্ষে মতামত ব্যক্ত করেন।প্রধান অতিথি জানান, প্রধান মন্ত্রী ইতিমধ্যে এই প্রকল্প বাস্বায়নের পক্ষে প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারপরও পরবর্তীতে এই প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে পাশ করানো হবে। পরে প্রধান অতিথির নেতৃত্বে পাকশী রেলওয়ে হাসপাতাল পরিদর্শণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট