1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

ঈশ্বরদীর তিন থানায় উৎসব মূখর পরিবেশে ৭ই মার্চ পালিত

  • প্রকাশিত : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ১৩৯৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। রবিবার (৭ই মার্চ) ঈশ্বরদী থানা, ঈশ্বরদী রেলওয়ে থানা ও ঈশ্বরদী হাইওয়ে থানা পৃথক পৃথক ভাবে আলোকসজ্জা, আলোচনা সভা এবং সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে ৭ই মার্চ।

ঐতিহাসিক ৭ই মার্চ ও স্বল্পো উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ পাওয়াতে বাংলাদেশ পুলিশ ঈশ্বরদী থানা, রেলওয়ে থানা ও হাইওয়ে থানা চত্বরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আলোকসজ্জা, আলোচনা সভা ও মনোজ্ঞো সাংস্কৃতি অনুষ্ঠনের আয়োজন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিস্বাস, বিষেশ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজশাহী রেন্জ কার্যালয়ের পুলিশ সুপার বেলায়েত হোসেন, পাকশী জেলা পুলিশের এসপি শাহাবুদ্দিন, রেলওয়ে ঢাকা হেডকোয়ার্টারের ক্রাইম এ্যান্ড অপারেশনের এসপি তোফায়েল আহমেদ,পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ পারভেজ ও ঈশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান, রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকার ও হাইওয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে পৃথক পৃথক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রশিদুল্লাহ, পাকশী ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু মন্ডল,মুরাদ আলী মালিথা,ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও পুলিশের অন্যন্য কর্মকর্তা-সদস্যসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গভীর রাত পর্যন্ত গান, নৃত্য ও কবিতা আবৃতি পরিবেশন মধ্য দিয়ে অনুষ্ঠানকে স্মরনীয় করে তোলা হয়। অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-দপ্তর সম্পাদক আশরাফ সহ অনেক গুণী শিল্পীরা সংগীত পরিবেশন করে। কয়েক হাজার দর্শক এসব অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে ৭ মার্চের আলোচনা সভা উপলক্ষে গণভবনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বক্তব্য তথ্য প্রযুক্তির মাধ্যমে পরিবেশন করা হয়।

উক্ত অনুষ্ঠানে কেক কেটে ফুল ছিটিয়ে আনন্দ উদযাপন করা হয় এবং সকলকে মিষ্টি মুখ করানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট