1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

রাশিয়ার বিরুদ্ধে অবস্থানের কারণে জার্মানিতে জনমনে অসন্তোষ বাড়ছে

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১০৪৯ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। যুদ্ধের শুরুতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় জার্মানি। তবে এ অবস্থানের কারণে বর্তমানে জার্মানিতে জনমনে অসন্তোষ বাড়ছে। কারণ বর্তমানে জার্মানিতে জ্বালানি ও গ্যাসের তীব্র সংকট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সাম্প্রতিক সময়ে জার্মানির কনজারভেটিভ পার্টির বেশ কয়েকজন নেতা ‘পশ্চিমা কৌশলের’ কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তাছাড়া কয়েকদিন আগে চালানো একটি জরিপে দেখা গেছে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণে রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জার্মানি।

তবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এখনো দুই-তৃতীয়াংশ মানুষ নিষেধাজ্ঞাকে সমর্থন করে।

কিন্তু জার্মানির বেশিরভাগ মানুষ তাদের ঘর উষ্ণ রাখার জন্য গ্যাস ব্যবহার করে থাকেন।

গত মে মাসে ১৯৯১ সালের পর প্রথমবারের মতো জার্মানিতে বাণিজ্য ঘাটতি দেখা দেয়। মূদ্রাস্ফীতি ৮-এর কাছাকাছি পৌঁছানোয় এমনটি হয়েছে।

এদিকে জার্মানিকে বর্তমান বাস্তবতা মেনে নিতে হবে এবং সেই অনুযায়ীই কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির কনজারভেটিভ পার্টির নেতা মিখাইল ক্রেশুমার। তিনি স্যাক্সনি অঞ্চলের নেতা।

জার্মানির একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে  মিখাইল ক্রেশুমার বলেছেন, আমাদের পুরোপুরি অর্থনৈতিক ব্যবস্থা ধসে যাওয়ার ঝুঁকিতে আছে। যদি আমরা সচেতন না হই, জার্মানি ইন্ডাষ্ট্রিবিহীন হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, যদি আমরা বুঝতে পারি যে এ মুহূর্তে আমরা রাশিয়ার গ্যাস ছাড়া চলতে পারব না। এটি তীক্ত কিন্তু বাস্তবতা, আমাদের সেই অনুযায়ীই কাজ করতে হবে।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউক্রেন নিয়ে জার্মান সরকারের বর্তমান কার্যক্রম নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত দেশটির পশ্চিম দিকটি, এদিকটার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। আর বর্তমান অর্থনৈতিক বিপর্যয়ের বড় ধাক্কাটা লাগবে জার্মানির পশ্চিম দিকেই, এমনিতেই এদিকটার অবস্থা খারাপ।

মিখাইল ক্রেশুমার বলেছেন, বর্তমানে যুদ্ধ থেমে যাওয়া উচিত। এতে করে জার্মানি বিপর্যয়ের হাত থেকে বাঁচবে।

তবে সমালোচকদের মতে যদি এখন যুদ্ধ থামিয়ে দেওয়া হয় তাহলে রাশিয়া যেসব অঞ্চল দখল করেছে সেগুলোকে বৈধতা দেওয়া হবে। তাছাড়া পরবর্তী আক্রমণ করার প্রস্তুতি নিতে রাশিয়াকে সময় দেওয়া হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট