1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে আওয়ামীলীগের মনোনায়ন প্রত্যাশী জুয়েল চৌধুরীর গনসংযোগ

  • প্রকাশিত : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৬৫০ বার দেখা হয়েছে

ঈশ্বরদী প্রতিনিধি ॥ ঈশ্বরদীর সম্ভাবনাময়ী ব্যক্তি ও পাবনা জেলা যুবলীগের সাবেক প্রচার সম্পাদক জুয়েল চৌধুরী ১ নং সাঁড়া ইউনিয়নের আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আশায় গণসংযোগ শুর করেছেন।

আজ শুক্রবার বাদ জুমআ ৪ নং ওয়ার্ডের আরামবাড়িয়াস্থ আসনা ঈদগাহ জামে মসজিদে জুমাার নামাজ আদায় শেষে তিনি গণসংযোগ কার্যক্রম শুরু করেন।

এসময় জুয়েল চৌধুরী ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, ছোট থেকেই আমার স্বপ্ন নিজের গ্রামসহ গোটা সাঁড়া ইউনিয়ন এলাকাকে আধুনিক করে সাজানো। কিন্তু সেই স্বপ্নটি বাস্তবায়ন করতে হলে একটি চেয়ারের দরকার। এলাকাবাসীর ভালবাসা আর সহযোগিতা পেলে আগামি নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নির্বাচনে বিজয়ী হয়ে সে স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ।

এসময় এলাকাবাসীদের মধ্য থেকে কয়েকজন মুরুব্বি তাকে ভালবাসার স্বীকৃতি স্বরুপ তসবিহ ও মিসওয়াক উপহার দেন। এসময় জুয়েল চৌধুরী আরও বলেন,দীর্ঘদিন থেকে আমি এলাকার ধর্মপ্রাণ মুসল্লীদের সম্মানে সাধ্যমত মসজিদ উন্নয়নে অংশ নিয়েছি। মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সকল মসজিদ,ক্লাব ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়ন করে এলাকাকে মাদক মুক্ত করবো এবং যুব সম্প্রদায়কে জাতীয় সম্পদে পরিণত করবো।

এর পর তিনি শেখের চক ৫ নং এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে অংশ নিয়ে এলাকাবাসীদের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে চাঁনমারী ও ঝাঁউদিয়া এলাকায়ও পৃথক গণসংযোগে অংশ নেন। সকল স্থানেই সকল শ্রেণীপেশার মানুষ তাকে ব্যাপকভাবে সমর্থন জোগায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট