1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষা প্রধান নিহত

  • প্রকাশিত : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১২০৯ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেক্স।। এক টুইট বার্তায় ভারতীয় বিমান বাহিনী জানায়, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি এটি এখন নিশ্চিত যে জেনারেল বিপিন রাওয়াত, মিসেস মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারে থাকা আরও ১১ জন দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেছেন।

এর আগে ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৩ জনের মৃত্যুর কথা জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে তখন বিপিনের মৃত্যুর খবর নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি।

খবরে বলা হয়, বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে ভারতের তামিলনাডু প্রদেশে এই হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটে। এ পর্যন্ত ১৩ জন নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানায়, হেলিকপ্টারটিতে ৯ জন যাত্রীসহ ৫ জন হেলিকপ্টারের ক্রু ছিলেন।

একজন গুরুতর অগ্নিদগ্ধকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই হেলিকপ্টারে বিপিন রাওয়াতের স্ত্রী তার প্রতিরক্ষা সহকারীসহ সেনা কমান্ডো এবং বিমানবাহিনীর সদস্যরা ছিলেন বলে জানা গেছে।

এদিকে বিমান বাহিনী এক টুইট বার্তায় জানায়, বিপিন রাওয়াতকে বহনকারী ভারতীয় বিমান বাহিনীর রাশিয়ার তৈরি এম আই ১৭ হেলিকপ্টার তামিলনাডুর কুন্নুরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর সেনাপ্রধান নারাভানে এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে বিপিন রাওয়াতের পরিবারের সঙ্গে দেখা করেছেন।

এনডিটিভি জানায়, জেনারেল রাওয়াত বুধবার সকালে বিমানে দিল্লি থেকে কোয়েমবাটুরের সুলুরে যান। তাকে বহনকারী এম আই ১৭ হেলিকপ্টার সুলুরের নিকটবর্তী নিলগিরি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি যখন বিধ্বস্ত হয় তার ১০ মিনিটের মধ্যে অবতরণ করার কথা ছিল। দুপুর ১২টা ২০ মিনিটে প্রথম দুর্ঘটনার খবর পাওয়া যায়। পরে উদ্ধারকর্মীরা এনডিটিভিকে জানিয়েছে, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ের ধারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, ঘন ধোঁয়া এবং আগুন দেখতে পান।

স্থানীয় লোকজন ও এবং পুলিশ ধংসাবশেষ এবং গাছের নিচ থেকে পোড়া মৃতদেহগুলোকে বের করে আনে।

এনডিটিভি জানায়, ৬৩ বছর বয়স্ক জেনারেল বিপিন রাওয়াতকে ২০১৯ সালে ভারতের প্রথম প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব দেওয়া হয়। প্রতিরক্ষা প্রধানের কাজ হচ্ছে দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সমন্বয় সাধন করা। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিস্তারিত জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট