1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব এইচ টি ইমামের ইন্তেকাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ১৩৪০ বার দেখা হয়েছে
স্বাধিনতার কন্ঠ ডেক্স।। মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম বুধবার (৩রা মার্চ) দিবাগত রাত একটার দিকে সম্মেলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহী ওয়া ইন্না এলাহী রাজেউন)।
এইচটি ইমামের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারী কলেজ মাঠ প্রাঙ্গনে। এরপর বেলা সাড়ে ১২ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য।
বাদ আছর গুলশান আজাদ মসজিদে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাঁর লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।
দীর্ঘদিন ধরেই তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। অসুস্থতা বাড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। প্রায় দুই সপ্তাহ ধরে তিনি সি এম এইচে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।মৃত্যু কালে কাঁর বয়স হয়েছিলো ৮২ বছর।
১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময়ে তিনি অস্থায়ী বাংলাদেশ সরকারের প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন। দেশ স্বাধীনের পর তিনি স্বাধীন বাংলাদেশে ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের ২৬ আগস্ট পর্যন্ত তিনি ক্যাবিনেট সচিবের পদে কর্মরত ছিলেন।
১৯৭৮ থেকে ১৯৮৪ পর্যন্ত সাভারের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৮৪ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি সড়ক এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। ১৯৮৬ থেকে ১৯৮৭ পর্যন্ত পরিকল্পনা সচিব ছিলেন। এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
এইচ টি ইমামের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, মুক্তিযুদ্ধে ও স্বাধীন বাংলাদেশ পরিচালনায় তার অবদান ছিলো স্মরণীয়। দেশের নির্বাচন পরিচালনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এইচ টি ইমাম। তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট