1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

সাবেক স্বামীর বিয়ের খবরে চুপসে গেছেন অপু!

  • প্রকাশিত : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৭৪২ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : সাবেক স্বামী শাকিব খানের নতুন করে বিয়ে করার জন্য পাত্রী দেখার কথিত খবর নিয়ে এখনও চুপচাপ আছেন অপু বিশ্বাস। এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে এই খবরের প্রতিক্রিয়া দেখাননি তিন। অনেকেই তাই ধারণা করছেন – অপু বিশ্বাস অনেকটাই চুপসে গেছেন। কারণ, শাকিবের কথিত বিয়ের একপেশে খবরে যখন শোবিজ অঙ্গন সরব, তখন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাসের নীরবতা চোখে পরার মতোই। অথচ গেল ঈদেও শাকিব বন্দনায় মুখর ছিলেন অপু। তখন প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প বলেছিলেন অপু বিশ্বাস।

শাকিব খানের আকস্মিক বিয়ের খবরে যেনো একদমই চুপচাপ অর্থাৎ নিশ্চুপ রয়েছেন এই নায়িকা। গেল কয়েকদিনে একাধিকবার অপু বিশ্বাসের সঙ্গে গণমাধ্যমকর্মীরা যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানের ‘বিয়ে’ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি তিনি। তাকে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এই ধরণের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। যদিও পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি অপু।

এদিকে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, শাকিবের পরিবার চাইছে না তার জীবনে অপু বিশ্বাস বা বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক থাকুক। সেই কারণেই নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কথিত ওই বিয়ের খবরে দাবি করা হয়েছে। তার পরিবার থেকে ইতোমধ্যেই পাত্রী দেখা শুরুর কথাও বলা হয়েছে।

অন্যদিকে, অপু বিশ্বাস কোনো মন্তব্য না করলেও শাকিবের বিয়ের খবরে মুখ খুলেছেন শবনম বুবলী।সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি, যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে ‘নো কমেন্টস’।

কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে নিজেকে শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন বুবলী। সে সময় এই নায়িকা বলেন, ‘আমার ও শাকিবের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। আমরা দুজনেই সময় নিচ্ছি। সন্তান শেহজাদ খান বীরের জন্য যেটা মঙ্গল হবে, সেটাই সিদ্ধান্ত নেবো।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে। এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট