1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে যুক্তরাষ্ট্রকে দুষলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি

  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৮৫৪ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের আকষ্মিকভাবে নেওয়া সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে দায়ী করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

তবে তিনি বলেন, ছয় মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা তার সরকারের আছে।

তালেবান যোদ্ধারা গত কয়েকদিনে তিনটি প্রাদেশিক রাজধানীতে প্রবেশ করেছে। যুক্তরাষ্ট্র আগামী সেপ্টেম্বর সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার শেষের পরিকল্পনা ঘোষণার পর থেকেই আফগানিস্তানে দ্রুত তালেবানের অগ্রযাত্রা ঘটেছে।

আফগানিস্তানের পার্লামেন্টে এক ভাষণে প্রেসিডেন্ট ঘানি বলেছেন, হঠাৎ বিদেশি সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের কারণে বর্তমান পরিস্থিতির উদ্ভব ঘটেছে। গত তিন মাসে আমরা অপ্রত্যাশিত এক পরিস্থিতি দেখতে পেয়েছি।

তবে ঘানি বলেন, ছয়মাসের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটি পরিকল্পনা আফগান সরকারের আছে। যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা সমর্থন করেছে। অবনতিশীল এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা পর্যন্ত তালেবান শান্তির পথে হাঁটবে না।

আফগান সরকার এবং তালেবান আলোচকদের মধ্যে গতবছর কাতারের রাজধানী দোহায় শান্তি আলোচনা শুরু হয়েছিল। কিন্তু সে আলোচনায় তেমন কোনও অগ্রগতি হয়নি।

যদিও সম্প্রতি দোহায় উচ্চ পর্যায়ের আফগান প্রতিনিধিদল এবং তালেবানের মধ্যে এক সাম্প্রতিক বৈঠকে দু’পক্ষ আলোচনা ত্বরান্বিত করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি বলেন, জঙ্গিরা সন্ত্রাসী গ্রুপগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি, বরং তারা নারী ও নাগরিক সমাজের ওপর হামলা জোরদার করেছে।

তালেবান এবং আফগান সরকারের একে অপরকে মেনে নেওয়া এবং সহিংসতার শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়ার এখনই সময়, বলেন তিনি।

তবে হামলা জোরদারের বিষয়ে ঘানির অভিযোগ তালেবান অস্বীকার করেছে। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেছেন, যুদ্ধ ঘোষণা, অভিযোগ এবং মিথ্যাচার আফগান সরকারকে দীর্ঘস্থায়ী করবে না। আল্লাহর ইচ্ছায় তার সময় শেষ হয়ে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট