1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ।।ঈশ্বরদী: মাত্র দুই বছর আগে ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী থেকে রাজশাহীর বানেশ্বর পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ আঞ্চলিক মহাসড়কটি বর্তমানে বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্তে ভরা। সংস্কার কাজের মেয়াদ দুই বছর না পেরোতেই সড়কের বিভিন্ন অংশ দেবে যাওয়ায় এবং কার্পেটিং ও পাথর উঠে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ যাত্রী ও চালকেরা। আঞ্চলিক মহাসড়কের এমন বেহাল দশা দেখে বিষ্মিত এ সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকরা।  ঈশ্বরদী-রেলেগেট থেকে তালতলা রোডটির অবস্থাও তথৈবচ !

সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের পাবনা এবং রাজশাহী বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীর বানেশ্বর হতে  ঈশ্বরদীর আলহাজ্ব মোড় পর্যন্ত ৫৫ কিলোমিটার রাস্তার সংষ্কার ও প্রশস্তকরণ কাজ শেষ হয় ২০২৪ সালের জুন মাসে। ৪৭৫ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পটির কাজ করেন ৭টি ঠিকাদারি প্রতিষ্ঠান। যার ঈশ্বরদী অংশ অর্থাৎ আড়ামবাড়িয়া থেকে আলহাজ্ব মোড় পর্যন্ত ৮.৩ কিলোমিটারের কাজ করেন ডন মোজাহার নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজ বাবদ মোট ৫৭ কোটি টাকার বিলও পরিশোধ করা হয়েছে প্রতিষ্ঠানটিকে। তবে মেরামতের ২ বছর যেতে না যেতেই ঈশ্বরদীর সীমানার ২ পাশের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সড়ক দেবে একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। 

সড়কের ঈশ্বরদীস্থ আলহাজ্ব মোড় থেকে রেলওয়ে গেট হয়ে আড়ামবাড়িয়া বাজারের শেষ সীমানা পর্যন্ত সরেজমিনে ঘুরে সড়কে অন্তত ৩৫টি স্থানে ফাটলসহ গর্ত দেখা গেছে। আড়াম বাড়িয়া বাজার এলাকায় ঢালাইয়ের শুরু এবং শেষাংশে ছোটবড় মিলিয়ে প্রায় ১৫ জায়গা থেকে ঢালাইয়ের পাথর উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের বিটুমিন সরে গিয়ে উঁচু-নিচু হয়ে গেছে।

এদিকে গার্লস স্কুলমোড় এলাকার পুরো ঢালাই জুড়ে গর্তে জরাজীর্ণ হয়ে গেছে। শহরের রেলগেট লেভেল ক্রসিং এর পশ্চিম পাশের একাধিক স্থানে সড়কের বিটুমিন ও পাথর উঠে বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্ত গুলোতে চলমান বৃষ্টির পানি জমে যান চলাচলে জটিলতা তৈরি হয়েছে।

সদ্য তৈরি রাস্তায় এমন খানা খন্দে ছোটবড় যানবাহন ও পথচারী চলাচলে ভোগান্তি ও দুর্ভোগ নিয়ে সমালোচনার সৃষ্টি হলে পাবনা সড়ক ও জনপদ বিভাগ বিটুমিন, বালু ও ইট দিয়ে সড়কের গর্ত ভরাট কাজ শুরু করেছে। অভিযোগ উঠেছে, সড়কটি নির্মাণকালে সড়ক ও জনপদ বিভাগের সুষ্ঠু তদারকি না থাকায় নির্মাণ কাজের গুণগতমান খারাপ হয়েছে। ফলশ্রুতিতে দু’বছর না যেতেই সড়কের দুরাবস্থার সৃষ্টি হয়েছে।

উপজেলার আরামবাড়িয়া বাজার এলাকার চা দোকানদার শাহীন বলেন, সড়কটি সংস্কারের প্রথম দিকে কাজ খারাপ করতে দেখে এলাকবাসীদের সাথে নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম। কিন্তু সেসময় স্থানীয় রাজনৈতিক নেতারা আমাদের বাধা প্রদান করলে আমরা সরে যেতে বাধ্য হই। এখন সেটার ফলাফল আমরা ভোগ করছি। রেলওয়ে গেট সংলগ্ন ব্যবসায়ী কলিম বলেন, ‘সড়কে কাজের মান ভালো না হওয়ায় সে সময় বেশ কয়েকবার কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’

সড়ক ও জনপদ বিভাগ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুক বলেন, যদিও সড়কের অবস্থা না দেখে কিছুই বলা যাচ্ছে না তবে জলাবদ্ধতার কারণে এমন হতে পারে।

সংস্কার কাজে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে পাবনা সওজের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, নিয়মের বাইরে কিছু হয়েছে কি না সেটা আমি বলতে পারছিনা। কারণ এই প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আমি যোগদান করেছি।তাং-06.08.2026

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট