1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের চরিত্রে ক্যামেরার সামনে আসছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৩৯১ বার দেখা হয়েছে

অনলাইন ডেস্ক ॥ বৃটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতার ওয়াদ্দেদারের চরিত্রে ক্যামেরার সামনে আসছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমনি।

বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মাতা রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি।পরীমনি আগামী ১০ আগস্ট থেকে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে এ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেবেন বলে জানান নির্মাতা রাশিদ পলাশ। তিনি বলেন, বিষয়টি নিয়ে পরীমনির সঙ্গে বৈঠক করে শুটিংয়ের তারিখ নির্ধারন করা হয়েছে। ১০ আগস্ট থেকে তিনি চট্টগ্রামে শুটিংয়ে যোগ দিচ্ছেন।

তিনি আরো বলেন, কোভিডে পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে আমরা শুটিং করার পরিকল্পনা করেছি।

পরিমনি পরিচালকের সঙ্গে বৈঠকের কয়েকটি ছবি শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পেইজে প্রকাশ করেছেন। পরীমনি ছাড়াও চট্টগ্রামের স্থানীয় কয়েকজনশিল্পী এতে কাজ করবেন বলে জানান নির্মাতা; প্রযোজনা প্রতিষ্ঠান কিছুদিন আগে অডিশন নিয়ে চট্টগ্রামের শিল্পীদের চূড়ান্ত করেছেন। ‘প্রীতিলতা’ প্রযোজনা করছে ইউফোরসি লিমিটেড। ছবির সঙ্গে যুক্ত আছে প্রীতিলতা ট্রাস্ট। ছবিটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী। পোশাক পরিকল্পনায় আছেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।
এ চলচ্চিত্রের গানে কণ্ঠ তুলেছেন পশ্চিমবঙ্গের শিল্পী কবীর সুমন।

প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ মে পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর পাহাড়তলি ‘ইউরোপিয়ান ক্লাবে’ হামলা শেষে আহত প্রীতিলতা ব্রিটিশ সেনাদের হাতে গ্রেফতার এড়াতে নিজের কাছে রাখা ‘পটাশিয়াম সায়ানাইড’ খেয়ে আত্মাহুতি দেন। মাস তিনেক আগে ‘মুখোশ’ নামে একটি চলচ্চিত্রের সর্বশেষ শুটিংয় করেছেন পরীমনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট