1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিজয়ের সূবর্ণ জয়ন্তি উপলক্ষে ঈশ্বরদীতে আওয়ামীলীগ ও অন্যান্য সংগঠনের নানা কর্মসূচী পালিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ১১৯৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ও বিজয়ের সূবর্ণ জয়ন্তি উপলক্ষে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠন এবং অন্যন্য সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালন করা হয়।

বিজয়ের সূবর্ণ জয়ন্তিতে এবারের বিজয় দিবসটি বেশ অনাড়ম্বর ভাবে পালন করে ঈশ্বরদী আওয়ামীলীগ ও তাঁর অঙ্গ সংগঠন।

এ সকল কর্মসূচীর মধ্যে সকাল সাতটায় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় স্তম্ভে পূষ্পমাল্য অর্পন এবং বেলা সাড়ে এগারোটায় বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে সত:স্ফূর্ত হাজারো নেতা কর্মী অংশ গ্রহন করে।র‌্যালিতে বিশেষ আকর্ষন ছিলো বাদ্যদল ও লাঠিখেলা। এই র‌্যালির শুভ উদ্ধোধন করেন মাননীয় জাতিয় সংসদ সদ্স্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

এ সকল অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, মাননিয় জাতিয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলি বিস্বাস ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মেয়র ইসাহাক আলি মালিথা, আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সাকিবুর রহমান কনক ও জালাল উদ্দিন তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যন সালাম খাঁন, জেলা পরিষদ সদস্য শফি বিশ্বাস, আওয়ামীলীগ নেতা রশিদুল্লাহ্, শরিফুল হাসান আরিফ, আশরাফুল আবেদীন, ইদ্রিস আলি মন্ডল, কৃষক নেতা মুরাদ আলি মালিথা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন সহ আওয়ামীলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মিরা।

এর পূর্বে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতি সৌধে জাতীয় পতাকা উত্তোলন করেন পাবনা-৪ আসনের মাননিয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।পরে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস ও অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্হিত ছিলেন।

ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্নালিষ্ট এসেসিয়েসন এবং ঈশ্বরদীর বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকেও বিজয় স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করা হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট