1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ।। শুক্রবার বিকেলে ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা প্রতিবাদে শহরে স্মরণকালের বৃহৎ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল,যুবদল,মহিলাদল ও বিএনপি নেতাকর্মীরা। বিএনপিনেতা ইসলাম হোসেন জুয়েল,আশিকুর রহমান নান্নু, সেন্টু সরদার ঠাকুর জাহাঙ্গীর,যুবদল নেতা জাকির হোসেন জুয়েল,বাবু সরদার,এলবাস কাউন্সিলর,হিরোক সরদার, ফারুক হোসেন,জনি কমিশনার ও টুটুল সরদারের নেতৃত্বে বের করা মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে টেম্পু স্ট্যান্ডে এক পথ সভায় মিলিত হয়ে আগামি ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসী খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবি  জানিয়ে জাকির হোসেন জুয়েল বলেন, ইমরান হোসেন সোগ হত্যার পেছনে ঈশ্বরদী থানার ওসির গাফিলতি প্রশ্রয়সহ প্রতিপক্ষ গ্রুপের শীর্ষস্থানীয় নেতাদের দায়ি করেন।

বৃহস্পতিবার রাতে রাজনৈতিক গ্রুপিংয়ে সৃষ্ট   পূর্ব বিরোধের জের ধরে পৌর এলাকার সাড়া গোপালপুর স্কুলের সামনে ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগকে (২৬)কুপিয়ে ও গুলি করে হত্যা করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। নিহত সোহাগ উপজেলার বাঘইল মহন্নবীপাড়া গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব এবং জিয়া সাইবার ফোর্সের ঈশ্বরদী উপজেলা শাখার সদস্য সচিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গোপালপুর রেললাইনের পাশে প্রতিদিনের ন্যায়  একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন সোহাগ। এ সময় রাজনৈতিক পূর্ববিরোধের জেরে একদল সন্ত্রাসী  মাথায় হেলমেট পড়ে এসে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতরযখম করে। এসময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায় । পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। উল্লেখ্য, নিহত সোহাগ পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর সক্রিয় সমর্থক ছিলেন।#তাং-০৩/০৪/২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট