1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

প্রকৌশলী মো. রমজান আলী বাংলাদেশ রেলওয়ের জিআইবিআর পদে পদোন্নতি পেয়েছেন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১৩৯৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৮৭ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি অর্জন করা প্রকৌশল মো. রমজান আলী ১০-তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস (রেলওয়ে) হিসেবে ১৯৯১ সালের ১১ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়েতে সহকারী নির্বাহী প্রকৌশলী পদে যোগ দেন। এরপূর্বে তিনি ইস্টার্ন হাউজিং লিমিটেড, কে কে বিল্ডার্স লিমিটেড, অগ্রণী ব্যাংক প্রধান কার্যালয়ে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি করেন।

কর্মজীবনে বাংলাদেশ রেলওয়েতে তিনি সহকারী নির্বাহী প্রকৌশলী হিসেবে যশোর, লালমনিরহাট ও রাজশাহী; ডিসিওএস (প্রকল্প) হিসেবে যমুনা সেতু রেলওয়ে লিংক প্রকল্প; বিভাগীয় এস্টেট অফিসার হিসেবে পাকশী; অফিসার (ইঞ্জিনিয়ার), রেলওয়ে ট্রেনিং একাডেমি, হালিশহর, চট্টগ্রাম; বিভাগীয় প্রকৌশলী- ১ হিসেবে চট্টগ্রাম; নির্বাহী প্রকৌশলী (পিঅ্যান্ডডি) পূর্ব, চট্টগ্রাম; নির্বাহী প্রকৌশলী (সদর) হিসেবে লাকসান-চিনকি আস্তানা ডবল লাইন নির্মাণ প্রকল্প, সিআরবি, চট্টগ্রাম; কন্ট্রোলার অব প্রকিউরমেন্ট প্রকল্প, সিআরবি, চট্টগ্রাম; অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ব্রিজ), সিআরবি, চট্টগ্রাম; প্রধান প্রকৌশলী (পশ্চিমাঞ্চল) রাজশাহী এবং যুগ্ম মহাপরিচালক হিসেবে রেল ভবন, ঢাকাসহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মজীবনের সর্বত্র তিনি সততা ও কর্মনিষ্ঠার পরিচয় দিয়েছেন।

প্রকৌশলী মো. রমজান আলী ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভিটাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজি ময়েজউদ্দিন ও মাতা লতিফন নেছা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট