1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন

  • প্রকাশিত : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২৫ বার দেখা হয়েছে

টিএ পান্না,  ।। শনিবার সকালে পাকশী রেলওয়ে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার কার্যালয়ের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না, সিনিয়র সাংবাদিক এস এম রাজা, সাংবাদিক মাহবুবুল হক, অহিদুল ইসলাম, শিশির, মাহমুদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান গত এক বছরে রেলওয়ে পুলিশের বিভিন্ন অভিযানের সাফল্য তুলে ধরেন। তিনি জানান, ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেফতার এবং মোট মামলার পরিসংখ্যান নিয়ে বিস্তারিত তথ্য দেন।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মোট গ্রেফতার ৮৯ জন, মাদক কারবারির বিকরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) ১২টি,উদ্ধারকৃত মাদকের মধ্যে ​গাঁজা ৪১ কেজি,

​হেরোইন ৪ কেজি ৬০০ গ্রাম,ইয়াবা ৫২৮ পিস, নেশাজাতীয় ইনজেকশন (এ্যাম্পল) ১,১২৬টি,ট্যাপেন্টাডল ট্যাবলেট ৪০২টি,কোডিনযুক্ত এসকফ সিরাপ ৬৪০ বোতল,ফেন্সিডিল ১৫০ বোতল,দেশীয় মদ ১৩ বোতল,কোডিন ফসফেট চোকো ৩০ বোতল ও  কোডিনযুক্ত এমকে ড্রাইল ৩০ বোতল।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩,৭৪,৪৭,৮০০ টাকা।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “রেলওয়ে পুলিশের জনবল খুবই কম। আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করতে জরুরি ভিত্তিতে পুলিশ সদস্য বৃদ্ধি এবং থানা ও ফাঁড়ির সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা রয়েছে।” তিনি মাদকমুক্ত রেলওয়ে এলাকা গড়তে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। ডেট-১৫-০৮-২৬

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট