1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত

নতুন রুপে রুনা খান  

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ৯৭৬ বার দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়া কিংবা পর্দার সামনে—সবখানে সরব অভিনেত্রী রুনা খান। সম্প্রতি এই অভিনেত্রী প্রথমবারের মতো হাঁটলেন র‍্যাম্পে। ওয়েব ফিল্ম ‘অসময়’-এ প্রথমবারের মতো অভিনয় করেছেন আইনজীবীর চরিত্রে। ২৬ জানুয়ারি মুক্তি পাবে টেলিফিল্ম ‘স্বর্ণমানব’। এতে প্রথমবার অভিনয় করেছেন সঞ্জয় সমদ্দারের পরিচালনায়। এ ছাড়া গত বছরের শেষ দিকে প্রথমবার মেকআপ ফ্ল্যাশব্যাক বিড়ম্বনায় পড়তে হয় তাঁকে। নতুন এই চার প্রথম অভিজ্ঞতা জানালেন রুনা খান।

ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ আয়োজিত ‘খাদি ফ্যাশন উইক’-এ প্রথমবারের মতো র‍্যাম্পে উঠলেন অভিনেত্রী রুনা খান। প্রথমবার হলেও শো-স্টপার রুনা খান ছিলেন একেবারে সাবলীল। র্যা ম্পের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পর থেকে প্রশংসায় ভাসছেন তিনি।

রুনা খান বলেন, ‘মাহিন আপার মতো স্বনামধন্য ডিজাইনারের শো-স্টপার হওয়া আমার জন্য বিশেষ কিছু। তিনি বারবার বলছিলেন, রুনা, আমি তোমাকে মডেল বানাতে চাই না। অভিনেত্রী রুনা খানকে প্রেজেন্ট করতে চাই। রুনা খানের পারসোনালিটি দেখতে চাই। অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য সম্মানের। কাজটি ভীষণ উপভোগ করেছি।’ পছন্দসই কাজ হলে আবার র‍্যাম্পে হাঁটতে চান এই অভিনেত্রী।

১৮ জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’। রুনা খান বলেন, ‘প্রথমবার আইনজীবী চরিত্র করেছি। পরিচালক অমির সঙ্গেও প্রথম কাজ। এই চরিত্রের দুটি লেয়ার দেখানো হয়েছে। কর্মক্ষেত্রে সফল, আত্মবিশ্বাসী মানুষ হলেও নিজের ঘরে সে অসম্মান, অরুচিকর একটা জীবন যাপন করে। ব্যক্তিগতভাবে এ রকম দম্পতি আমার চেনা। যারা বাইরে সংস্কৃতিমনা হলেও সংসারজীবনে চরম অসুখী।

আবার এমন দম্পতিও দেখেছি, যেখানে বউয়ের উপার্জনে সংসার চললেও স্বামী শো-অফ করেই চলেছে, এমনকি স্ত্রীকে মানসিকভাবেও নির্যাতন করে যাচ্ছে। অসময়ের এমিলি রহমান রিঅ্যাক্ট করতে পারলেও সেই নারীরা সামাজিকতার ভয়ে চিৎকারটাও করতে পারে না। কিন্তু মনের ভেতর আগুনটা ঠিকই জ্বলছে।

গত বছরের শেষদিকে একটি অনুষ্ঠানে গিয়ে মেকআপ নিয়ে ট্রলের শিকার হন রুনা খান। পরে তিনি জানান, এটা মেকআপ বা মেকআপম্যানের ভুল নয়, তাঁর সঙ্গে যেটা ঘটেছে, সেটার নাম মেকআপ ফ্ল্যাশব্যাক। এ বিষয়ে রুনা খান বলেন, ‘কিছু মেকআপে সিলিকাজাতীয় একধরনের উপাদান থাকে। সেগুলো ব্যবহারের পর ফ্ল্যাশ দিয়ে ছবি তুললে সেই অংশটুকু সাদা দেখায়। সেদিন আমার সঙ্গেও তা-ই ঘটেছে।

যিনি মেকআপ করে দিয়েছেন, তিনি এর আগে মেকআপ ফ্ল্যাশব্যাকের কথা জানতেন না। এমন ঘটনা বহু নামীদামি তারকার ক্ষেত্রেও ঘটেছে। কাজের ক্ষেত্রে ভুল হয় এবং ভুল থেকে মানুষ শেখে। আমার এ ঘটনার পর এখন অনেকে হয়তো মেকআপ ফ্ল্যাশব্যাক সম্পর্কে সচেতন হবেন।’

২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবসে ৬টি টিভি চ্যানেলে প্রচারিত হবে টেলিফিল্ম ‘স্বর্ণমানব ৬’। তাঁর সহশিল্পী হিসেবে আছেন মোশাররফ করিম। রুনা খান বলেন, ‘কাস্টমস দিবস উপলক্ষে প্রতিবছর স্বর্ণমানবের নতুন সিকুয়েল তৈরি হয়। এ নিয়ে পরপর স্বর্ণমানবের তিনটি পর্বে কাজ করলাম। এই টেলিফিল্ম থেকে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। এই প্রথম সঞ্জয় সমদ্দারের পরিচালনায় কাজ করলাম। ভালো লেগেছে তাঁর সঙ্গে কাজ করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট