1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

গঠন মূলক সমালোচনা করা কে তথ্যমন্ত্রী বললেন ‘বিউটি অফ ডেমোক্রেসি’

  • প্রকাশিত : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ১৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিনিধি।। মঙ্গলবার (২৯শে ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড, হাসান মাহমুদ বলেন, গঠন মূলক সমালোচনা ‘বিউটি অফ ডেমোক্রেসি’।

তিনি আরো বলেন, ‘সমালোচনা না থাকলে গণতন্ত্র ও গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হয়। টেলিভিশনের টক শো গুলি শুনে দেখুন কি ভাষায় সরকারের সমালোচনা করা হয়। গঠন মূলক সমালোচনা হলে তাকে সমাদৃত করার মানুষিকতা থাকতে হয়।’

আরো বলেন, ‘সমালোচনাকে সমদৃত করার মাননুষিকতা আমাদের প্রধানমন্ত্রীর আছে। আমি যখন পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলাম তখন একটি পত্রিকা ব্যঙ্গ করে আমার কার্টুন ছেপেছিল সে পত্রিকাটিকেই জাতীয় পরিবেশ পদক দেয়ার জন্য আমি নাম প্রস্তাব করেছিলাম এবং পদক তারা পেয়েছিল। দায়িত্বে থাকলে সমালোচনা হবেই এবং সেই সমালোচনা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। না হলে বহুমাত্রিক সমাজ ব্যবস্থা গড়ে উঠবে না।’
আরো বলেন, ‘লক্ষ করে দেখবেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম সকালে কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন, আবার দুপুর বেলা উনার সাথে পাল্লা দিয়ে রিজভি আহম্মেদ আরো কড়া ভাষায় সরকারের সমালোচনা করেন, তার সাথে পাল্লা দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় অথবা অন্য কেউ আবার প্রেস ক্লাবে গিয়ে সরকারের সমালোচনা করে বলেন আমাদের কথা বলার কোনো অধিকার নেই। বিএনপি নেতারা সারাদিন সরকারের সমালোচনা করেন আর সন্ধায় বলেন আমাদের কথা বলার অধিকার নেই’।
মন্ত্রী বলেন, ‘আমরা লক্ষ্য করেছি যে দেশ কিংবা বিদেশে যখন কোন সঙ্কট সৃষ্টি হয় তখন একটি মহল সেটিকে ঘিরে গুজব রটিয়ে মিথ্যা সংবাদ দিয়ে সমাজে অস্থিরতা ও ভয়ভীতির সঞ্চার করতে ওঁৎ পেতে থাকে। এই করোনাকালেও এর ব্যতিক্রম হয়নি। কিন্তু গুজব ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে মূলধারার গণমাধ্যমের যত্নশীলতা ও কঠোর পদক্ষেপের কারণে গুজব কিংবা মিথ্যা সংবাদ খুব একটা বেশি কাজে আসেনি। এজন্য গণমাধ্যমের সাথে যুক্তদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই’।
ড, হাছান মাহমুদ বলেন, ‘সমালোচনা তো অবশ্যই থাকবে। কিন্তু সমালোচনার পাশাপাশি ভালো কাজেরও প্রশংসা করা দরকার না হলে রাষ্ট্র ও সমাজ এগুবে না’।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে যুগ্ম-সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রেসক্লাবের সাবেক সভাপতিদের মধ্যে আবু সুফিয়ান ও কলিম সরওয়ার, সহ-সভাপতি সালাউদ্দিন, রেজা, বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ এ সম্মেলনে বক্তব্য দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট