1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

কৃষক ও জনস্বার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলে প্রতিদিন দু’টি করে মালবাহী পার্সেল ট্রেন চালু করা হয়েছে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ১২১৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল বুধবার ১৪ এপ্রিল বাংলা নববর্ষ থেকে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে প্রতিদিন দু’টি করে মালবাহী পার্সেল ট্রেন চালু করা হয়েছে। এতে ব্যবসায়ীদের মধ্যে ব্যপক সারা জেগেছে। কড়া লকডাউন চলাকালে মালামাল তাদের গন্তব্যে নেওয়ার ব্যবস্থা নিশ্চিত করনের ফলে কোন কোন ব্যবসায়ী রেলকর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন। পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর অফিসের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানা গেছে।

সুত্রমতে, প্রথম পার্সেল ট্রেনটি পাকশী বিভাগের খুলনা থেকে বুধবার বিকেল ৪ টা ৪৫ মিনিটে ছেড়ে দেওয়ার পর বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিটে চিলাহাটি স্টেশনে পৌঁচেছে। ট্রেনটি পথিমধ্যে যশোর, কোটচাঁদপুর, সবদারপুর, চুয়াডাঙ্গা, নাটোর,আক্কেলপুর, জয়পুরহাটসহ মোট ২৪ টি স্টেশনে বিরতি নেয়। আবার ঐ ট্রেনটি ফেরার পথে চিলাহাটি থেকে খুলনা আসতে ট্রেনটি ২৮ টি স্টেশনে থামবে। শনি, সোম,বুধ বার খুলনা হতে ও রবি, মঙ্গল,বৃহস্পতি বার চিলাহাটি হতে ট্রেনটি ছাড়বে। আবার একই সময়ে মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে আরও একটা পার্সেল স্পেশাল ট্রেন ছেড়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পর ভোর ৩টায় ঢাকায় পৌঁছাবে। এই ট্রেনটি আবার ঢাকা থেকে ঢাকা হতে সন্ধ্যা ৬টায় ছেড়ে সকাল ৮ টা ৩৩ মিনিটে পঞ্চগড়ে পৌঁছাবে। আপ এবং ডাউন উভয় পথে ২১ টি স্টেশনে ট্রেনটি থামবে। সপ্তাহে শনি, সোম ও বুধ বার পঞ্চগড় থেকে এবং রবি, মঙ্গল ও বৃহস্পতি বার ঢাকা থেকে ট্রেনটি চলাচল করবে। খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটির দুটি কোচ ঢাকাগামী পণ্যের জন্য নির্ধারিত থাকবে। এই কোচ দুটি ঈশ্বরদী স্টেশনে কেটে রাখা হবে। পরে পঞ্চগড় থেকে ঢাকা গামী ট্রেনে সংযুক্ত হয়ে ঢাকা চলে যাবে। ফলে খুলনা থেকে ঢাকা রুটে সরাসরি কোন পার্সেল ট্রেন চলাচল না করলেও যশোর- চুয়াডাঙ্গার জনগণ ঢাকায় পণ্য প্রেরন করতে পারবেন।

যদি কৃষকের পণ্যের সরবরাহ পর্যাপ্ত থাকে তবে টাইম টেবিলে উল্লেখিত স্টেশনের বাইরেও ট্রেন গুলোর স্টপেজ দেয়ার কথা বলা হয়েছে। লক ডাউন পরিস্থিতির মধ্যে যেন কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য সাশ্রয়ী মূল্যে ভোক্তার নিকট পৌঁছে দিতে পারেন সে জন্য বাংলাদেশ রেলওয়ে গত বছরের ন্যায় এবারও পার্সেল স্পেশাল ট্রেন চালু করেছে। গত বছর পার্সেল স্পেশাল ট্রেন ও ম্যাংগো স্পেশাল ট্রেন জনগণের মধ্যে ব্যাপক সারা ফেলেছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট