1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক- কর্মচারীদের টিকাদান কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১৪০৮ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। রপ্তানী লক্ষ্যমাত্রা অব্যাহত রাখতে অগ্রাধিকার ভিত্তিতে ঈশ্বরদী ইপিজেডে শ্রমিক কর্মচারীদের করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে ইপিজেডের মেডিকেল সেন্টারে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন পাবনার সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী ইপিজেডের মহা-ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাহবুব।

পাবনা সিভিল সার্জন কার্যালয় ও বেপজার উদ্যোগে টিকা দান উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান।

সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী বলেন, পাবনা জেলায় সরকারি প্রতিষ্ঠানের বাইরে এই প্রথম ঈশ্বরদী ইপিজেডে টিকাদান কেন্দ্র খোলা হলো।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, উৎপাদনশীল খাতকে সচল রাখার জন্য এখানে টিকাদানের ব্যবস্থা করা হয়েছে।

ইউএনও বলেন, সরকারের রপ্তানী লক্ষ্যমাত্রা পূরণের জন্য সরকার অগ্রাধিকার ভিত্তিতে ইপিজেডে কর্মরতদের টিকাদানের উদ্যোগ নিয়েছে।

জিএম মাহবুব বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিল্প-কলকারখানা গুলো। শ্রমিকরা কারখানার প্রাত্যহিক উৎপাদন প্রক্রিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধিতে সম্মুখ যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ২০টি কারখানায় কর্মরত প্রায় ১৪ হাজার শ্রমিক-কর্মচারীকে সুরক্ষা অ্যাপসের মাধ্যমে ধারাবাহিকভাবে টিকাদান করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট