1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার

  • প্রকাশিত : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৩৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেছেন, রাজশাহী বিভাগে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের মাধ্যমে এখানে যে আন্তঃবিভাগীয় সমন্বয় গড়ে উঠেছে, তা আগামী দিনগুলোতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সোমবার অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন
সমন্বয় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো কাজ যেন আমরা অন্যের কাজ মনে না করি, সকল কাজে যেন আমরা অংশগ্রহণ করি। নিজের কাজগুলো তো আমরা করবোই, সেই সাথে অন্য দপ্তরের কাজগুলোর কিছু কিছু করে যদি আমরা খোঁজ রাখি, তাহলে আমাদের এই দেশ ও সমাজটা সুন্দরভাবে তৈরি করতে পারব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রাজশাহী বিভাগে প্রায় ৭২ শতাংশ ভোটার উপস্থিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ বিভাগে ভোটার উপস্থিতি জাতীয় উপস্থিতি থেকে অনেক বেশি এবং দেশের আট বিভাগের মধ্যে সিলেটের পর দ্বিতীয় সর্বোচ্চ। প্রত্যেকটি দপ্তরের কর্মকর্তারা নিজেদের কাজের বাইরে ভোটার উপস্থিতি নিশ্চিত করতে ব্যাপক প্রচার করেছেন। এজন্য তিনি সকল দপ্তরের কর্মকর্তাদের কৃতিত্ব প্রদান করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএস এর মাধ্যমে এই বিভাগে প্রতি উপজেলার জন্য সাত-আট জন করে মোট ৪৫০ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। গত দুই মাসে রাজশাহী মেডিকেলে ৮-৯ টি নমুনা পরীক্ষায় কোনো কোভিড শনাক্ত হয়নি। এ সময়ে ৮০ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছে যার মধ্যে দুইজন মারা গেছে।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, রোজা ও সেচ মৌসুম উপলক্ষ্যে লোড ম্যানেজমেন্টের জন্য তারা কন্ট্রোল রুম চালু করছে। এ বছর রাজশাহী বিভাগে লক্ষ্যমাত্রার দ্বিগুণ খাদ্য সংগ্রহ করা হয়েছে এবং সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল মজুত আছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। কৃষি বিভাগ জানিয়েছে, ডাল ছাড়া সব ধরনের খাদ্য উৎপাদনে এই বিভাগে উদ্বৃত্ত রয়েছে। বিভাগের চাহিদা পূরণের পর বিভিন্ন ধরনের উদ্বৃত্ত খাদ্য পণ্য সারাদেশে সরবরাহ করা হচ্ছে। দেশের চাহিদার ২৪ শতাংশ আলু এ বিভাগ থেকে সরবরাহ করা হচ্ছে।
রাজশাহী বিভাগের বিভিন্ন নদী খননের জন্য বেশ কিছু প্রকল্প চালু আছে এবং নতুন করে খননের জন্য প্রকল্প পাস হয়েছে বলে সভা কে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি। তিনি আরও জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জে নদী ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প সম্প্রতি একনেকে পাস হয়েছে যার মাধ্যমে আগামী বর্ষার আগেই নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে। সমাজসেবা অধিদপ্তর থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতাহারে ঘোষিত ফ্যামিলি কার্ড প্রদানের জন্য নীতিমালা তৈরির কাজ চলমান রয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে এবার ছয়টি জটিল রোগের চিকিৎসায় ২০০ জন রোগীর জন্য ৫০ হাজার টাকা করে ১ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।
এসময় বিভাগীয় কমিশনার সার পাচার ও আন্তঃউপজেলা স্থানান্তর রোধে নিবিড় মনিটরিং এর জন্য কৃষি দপ্তর ও সংশ্লিষ্টদের, বিদ্যুতের মিটার চুরি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে পল্লিবিদ্যুৎ দপ্তরকে, খাল খনন কর্মসূচি শুরুর আগে পূর্বপ্রস্তুতি গ্রহণে জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড, বরেন্দ্র বহুমুখী প্রকল্প ও বিএডিসির কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান।
সভাপতি রমজানে যানজট হয় এমন কার্যক্রম থেকে বিরত থাকতে সড়ক ও জনপথ দপ্তরকে এবং বিভিন্ন ধরনের ভাতার কার্ড যেন সচ্ছল মানুষেরা না নিতে পারে তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে অনুরোধ করেন। তিনি পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং ভেজালমুক্ত খাবার ভোক্তার কাছে পৌঁছে দিতে নিবিড় বাজার মনিটরিং অব্যাহত রাখতে জেলা প্রশাসক, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধান এবং আট জেলার জেলা প্রশাসকগণ সভায় উপস্থিত ছিলেন। P-রাজশাহী-২৩ ফেব্রুয়ারি’২৬

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট