1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু

ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানাঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৮ বার দেখা হয়েছে

 

ঈশ্বরদীর ৪৫ অবৈধ ইট ভাটায় যৌথ বাহিনীর অভিযানে ৪৭ লক্ষ টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ।।গতকাল দিনব্যাপী ঈশ্বরদী উপজেলায় অবৈধ ৪৫ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। কয়লার পরিবর্তে অবৈধভাবে কাঠপোড়ানোসহ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযানের সময় ৪৫টি ইটভাটাকে মোট ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ঐদিন দিনব্যাপী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন। এই অভিযানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশগ্রহন করেন। ভ্রাম্যমান আদলাত ও স্থানীয়দের সূত্রে জানাগেছে, ঘটনার দিন সকালে প্রথমে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের পাকুড়িয়া হাট সংলগ্ন মিজান সরদারের মালিকানাধীন ‘এসবিএম ব্রিকস’ নামে একটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে লক্ষ্মীকুন্ডার নবীনগর এলাকার ইটভাটাগুলোতে অভিযানে গেলে কয়েকটি ইটভাটায় কর্মরত শ্রমিকরা ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার অভিযানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। শ্রমিকরা লক্ষ্মীকুন্ডার দাদাপুরুপাকুড়িয়া সড়ক অবরোধ করে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন যৌথবাহিনী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর রাজনৈতিক দলের নেতাদের সুপারিশে ভ্রাম্যমান আদালত ইট ভাটা ভেঙ্গে ধ্বংস করার কার্যক্রম বন্ধ করে জরিমানা শুরু করেন। পরিবেশ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক তাসমিনা হোসেন সাংবাদিকদের জানান, দিন ব্যাপী অভিযানের লক্ষ্মীকুন্ডার ৪৫ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মামলা দায়ের ও নগদ ৪৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। ‘এসবিএম ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটা সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ভবিষতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার শর্তে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।#
তাং-৩০.১২.২০২৫

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট