1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

ঈশ্বরদীর দোকানে ও ইটভাটায় অভিযানে লক্ষাধিক টাকা জরিমানা আদায়

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৫৫৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: ঈদকে সামনে রেখে রোজার মাসে বিভিন্ন বাজারে বেশীদামে পণ্য বিক্রি,ইট ভাঁটা সমিতির সভাপতি সেক্রেটারীর নেতৃত্বে বিভিন্ন অবৈধ ইট ভাটা মালিকের নিকট থেকে বিভিন্ন প্রশাসনের নামে টাকা তোলাসহ নানা অভিযোগে ঈশ্বরদীর প্রশাসন নড়েচড়ে বসেছে।

প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি টি এম রাহসিন কবিরের নেতৃত্বে শুরু হয়েছে বাজার মনিটরিংয়ের সাথে অবৈধ ইটভাটা মালিকের বিরুদ্ধে অভিযান। অদ্য বৃহস্পতিবারসহ সপ্তাহখানেক আগ থেকে তিনি দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে সুয়োগ বুঝে বিভিন্ন বাজারের দোকানে দোকানে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছেন।

ইতিমধ্যে ঈশ্বরদীবাজারসহ দাশুড়িয়ার বিভিন্ন দোকানে বেশী দামে খাদ্য পণ্য বিক্রির অভিযোগে প্রায় চল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করে কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। একইভাবে লক্ষীকুন্ডার বিভিন্ন অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। দাদাপুর গ্রামের ’মেসার্স পদ্মা ব্রিকস’ ও ’একতা ব্রিকস’ প্রত্যেককে ৩০ হাজার করে ৬০ হাজার এবং ’মেসার্স সেভেন স্টার’কে ২০ হাজার টাকা জরিমানা এবং আগামীতে বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা না চালানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টিএম রাহসিন কবির।

ফসলের জমিতে ইটভাটা তৈরি ও বৈধ কাগজপত্র না থাকায় ’ইট তৈরী ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫ (১) ধারা মোতাবেক এই অভিযান পরিচালনা করা হয়। ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানের বাজারে চরাদামে পণ্য বিক্রির অভিযোগ থাকার প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে বাজার মূল্য মনিটরিং জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট