1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার রেলওয়ে পাকশী বিভাগের পারবর্তীপুর রেল স্টেশনে জনমুখি গণশুনাণী অনুষ্ঠিত মদিনা সনদের আলোকে পৃথিবীর রাষ্ট্র সমূহকে বিনির্মাণ করতে পারলে ইসলামী উম্মাহ প্রতিষ্ঠিত হবে ————-বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—রুপপুরে জাহিদুর রহমান পাতা আমাকে বেগম খালেদা জিয়ার আদর্শে ও সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ ও এমপি বানানো হয়েছে— সাবেক এমপি সিরাজ সরদার ঈশ্বরদীতে  জাতীয় সমাজসেবা দিবস পালিত

ঈদের আগে মোট চার দিন ব্যাংক খোলা থাকতে পারে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ১২৭২ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা সার্কুলার অনুযায়ী আগামীকাল বুধবার (১৪ জুলাই) ব্যাংক লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত। এছাড়া কোরবানি ঈদের আগে মাত্র তিনদিন ব্যাংক খোলা থাকতে পারে। এ ব্যাপারে আগামীকাল এ সংক্রান্ত সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক।

কঠোর লকডাউনের মধ্যে শুক্রবার ও শনিবার ছাড়াও গত রবিবার (১১ জুলাই) ও আগের রবিবার (৪ জুলাই) লকডাউন উপলক্ষে ব্যাংক বন্ধ ছিল। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, যেহেতু লকডাউন শিথিল করা হয়েছে, সেহেতু আগামী রবিবার ব্যাংক খোলা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঈদের আগে বৃহস্পতিবার (১৫ জুলাই ), রবিবার (১৮ জুলাই) এবং সোমবার (১৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে।

এদিকে, মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বুধবার (১৪ জুলাই) পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। লেনদেন পরবর্তী কাজ গোছানোর জন্য ব্যাংক খোলা রাখা যাবে বেলা ৪টা পর্যন্ত। আগের চিঠির উল্লেখিত বিভাগ-শাখাগুলো ছাড়াও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করে ব্যাংক তার নিজস্ব বিবেচনায় সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে।

এর আগে সপ্তাহে চারদিন ব্যাংক খোলা রাখার (শুক্র, শনি ও রবিবার বন্ধ) নির্দেশনা দিয়ে ৩০ জুন সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বলা হয়, প্রতিটি ব্যাংকের প্রধান শাখা, সব বৈদেশিক বাণিজ্য শাখা এবং জেলা ও উপজেলা সদরে একটি করে শাখা খোলা রাখতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট