1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

পাবনার ঈশ্বরদীতে যানজট নিরসনে ট্রাফিকের সঙ্গে কাজ করলেন ওসি

  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৫২৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার : পাবনার ঈশ্বরদীতে ঈদ বাজারের অস্থিরতায় তীব্র যানজটে সৃষ্টি হয় জনদূর্ভোগ। আর এ দূর্ভোগ কমাতে শহরের মুল পয়েন্টগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এদিকে যানজট নিরসন করতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রফিকুল ইসলাম নিজেও ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কাজ করেন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে চালকদের নানা দিক-নির্দেশনা প্রদান করেন।

বৃহস্পতিবার ঈদ বাজার পরিদর্শন শেষে বাজারের এক নম্বর গেটে ট্রাফিক বিভাগের দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে যানজট নিরসনে কাজ করেন তিনি। একজন ওসি হয়ে সড়কে নেমে যানজট নিরসন করতে তার এ প্রচেষ্টা রীতিমতো প্রশংসিত করেছে সাধারন মানুষ।

তার আগে বাজারে আসা সাধারন ক্রেতা ও ব্যাংকে লেনদেন করা গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর নেতৃত্বে থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় কয়েকজন পথচারীদের সঙ্গে কথা হলে তারা জানান, ঈদের সময় বাজারঘাটে মানুষের উপস্থিতির সঙ্গে যান চলাচল বৃদ্ধি পায়। এতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। মুলত যানজট নিরসন ট্রাফিকের লোকজন নিরলস পরিশ্রম করে। কিন্তু আজ দেখছি থানার ওসি নিজে এসে সড়কে যানজট কমাতে কাজ করছেন। এটা মুলত খুব একটা দেখা যাইনা। ওসি সাহেবের এমন প্রচেষ্টা সত্যিই প্রশংসিত।

দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য আবুল কালাম বলেন, আমরা রমজানের প্রথম থেকেই সড়কের প্রধান পয়েন্টগুলোতে কাজ করে যাচ্ছি যেন তীব্র যানজটে মানুষের ভোগান্তি না হয়। তবে আজকে ওসি স্যার নিজে এসে যানজট নিরসনে কাজ করছেন আমাদের সাথে।

এ ব্যাপারে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঈদ উপলক্ষে সাধারন মানুষের জানমালের নিরাপত্তা, চোরাচালান ও মাদক নির্মূলের লক্ষ্যে থানা পুলিশ পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মহড়া দিচ্ছে। এছাড়া বাজারে সকল ব্যবসায়ী ও ক্রেতাদের সন্দেহভাজন কাউকে দেখা মাত্র পুলিশকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। আর যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কাজ করে যাচ্ছে সেই সাথে থানার ওসি যেভাবে নিজে কাজ করছে সেটা অবশ্যই প্রশংসার দাবিদার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট