1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

ঈশ্বরদীতে ২০ লাখ টাকা মূল্যের কোকেনসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৫০৫ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী: ঈশ্বরদীতে কোকেনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে আমবাগান পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর হাসান বাসিরের নেতৃত্বে একদল পুলিশ ঈশ্বরদী বাজারের গোপাল সুপার মার্কেটের পিছন থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লাক টাকা মূল্যের ১৮০ গ্রাম কোকেনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃতরা হলো, নাটোর জেলার লালপুর উপজেলার এবি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (৩৫), একই গ্রামের সিদ্দীকের ছেলে হাফিজুর রহমান (৩৩) এবং গোপালপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে আজিম উদ্দিন (৩৫)।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর হাসান বাসির জানান, বুধবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী শহরের গোপাল সুপার মার্কেটের পিছনে অভিযান চালানো হয়। অভিযান সফল হলে ২০ লাখ টাকা মূল্যের ১৮০ গ্রাম কোকেনসহ পেশাদার তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুত্র জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী,জব্দকৃত কোকেন ব্যবসায়ী ও সুদ কারবারী কামরুজ্জামান রিগেন এর। রিগেন লালপুর উপজেলার এবি ইউনিয়নের অর্জুনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে উচ্চহারে এলাকায় সুদের ব্যবসা করে আসছে রিগেন। হঠাৎ করে অঢেল সম্পদের মালিক বনে যান তিনি। তার অঢেল সম্পদের উৎস সুদের পাশাপাশি মাদক ব্যবসাও করছিল বলেও স্থানীয়রা জানান ।

অপর একটি সুত্র জানায়, বুধবার রিগেনের উপস্থিতিতে তার তিন সহযোগী মাদক ব্যবসায়ী কোকেন এর বড় একটি চালান ঈশ্বরদীতে হাত বদল করতে চেয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতিতে ১৮০ গ্রাম কোকেনসহ তিনজন গ্রেফতার হলেও প্রায় ৫’শ গ্রাম কোকেন নিয়ে আত্মগোপন করে কামরুজ্জামান রিগেন।

এবিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর হাসান বাসির বলেন, এমন একটা খবরে রিগেনকে ধরতে একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। রিগেনকে আটক করা সম্ভব না হলেও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট