1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেন!

  • প্রকাশিত : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫১৪ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : প্রাক্তন বিশ্বসুন্দরী ও বলিউড তারকা সুস্মিতা সেন এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন। তিনি কবে বিয়ের পিঁড়িতে বসছেন, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তার চর্চিত প্রেমিক রহমান শলের সঙ্গে  বর্তমান সম্পর্কের সমীকরণ কেমন – এই সকল প্রশ্নের উত্তর যারা জানতে চান, এবার সরাসরি এই মর্মে সুস্মিতা সেনকে প্রশ্ন করায় তিনি উত্তর দিলেন ভারতীয় একটি গণমাধ্যমকে।

সুস্মিতা সেনকে নিয়ে ভক্তদের মনে কৌতুহলের পারদ কম নয়। বোল্ড মডেল থেকে দাপুটে অভিনেত্রী, সুস্মিতা মানেই বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নেওয়া। তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের কৌতুহল কম নেই। রহমান শলের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন সুস্মিতা সেন। এরপর বছর দুয়েক আগে এক যৌথ বিবৃতির মধ্যে দিয়ে তিনি জানান রহমানের সঙ্গে আর সম্পর্কে নেই তিনি। সকলেরই মন খারাপ হয়েছিল। এরই মাঝে গত বছর প্রকাশ্যে আসে ললিত – সুস্মিতা কাণ্ড। তখন সাবেক আইপিএল চেয়ারম্যান বলিউড ডিভা’র কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে সম্বোধন করেন।

পরে সেটা নিয়ে কম জলঘোলা হয়নি। সুস্মিতার হাতে চকমকে হীরের আংটি দেখে অনেকেই ধারণা করে নিয়েছিলেন চুপিসারে বাগদানও বোধহয় সেরে নিয়েছেন দু’জনে। সেটা নিয়ে ওই সময় মুখও খুলেছিলেন সুস্মিতা। লিখেছিলেন, আমি সোনার চেয়েও গভীরে খনন করি। আমি হিরে ভালবাসি। আর সেই হিরে আমি নিজেই কিনি। আপনাদের সুশ একদম ভাল আছে। কারণ, অন্যের আলোয় আমি কোনওদিন আলোকিত হইনি। আমি যে সূর্য, নিজেই নিজের আলোতে আলোকিত হয়ে থাকি।

সম্প্রতি বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন সুস্মিতা সেন। তিনি কবে বিয়ের পিঁড়িতে বসছেন, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তার চর্চিত প্রেমিক রহমান শলের সঙ্গে তার বর্তমান সম্পর্কের সমীকরণ কেমন – এই সকল প্রশ্নের উত্তর জানতে চান তারা। এবার সরাসরি এই মর্মে সুস্মিতা সেনকে প্রশ্ন করায় তিনি উত্তর দিলেন, আমি জানি গোটা বিশ্ব ভাবছে, এই পর্যায় এসে আমার জীবন নিয়ে ভাবা উচিত। আমি কীভাবে সেটেল করবো, সেটা নিয়ে ভাবা উচিত। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি এটা নিয়ে ভাবি না।

সুস্মিতা সেন এটা উল্লেখ করেন –  আমি বিবাহ প্রথায় বিশ্বাসী কেবল মাত্র প্রেম আর বিশ্বাসের ভিত্তিতে। কিছু মানুষ আমায় আশীর্বাদও করবেন। কিন্তু আমি অনেক বেশি বিশ্বাসী বন্ধুত্বে। আর যদি সেটা থাকে, তবে হতেই পারে। কিন্তু সেই বিশ্বাস ও বন্ধুত্বটা ভীষণ জরুরী। স্বাধীনতা ভীষণ জরুরী। তাই আমি স্বাধীনতায় বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট