1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত বর্তমান সরকারের প্রধান,মন্ত্রীসহ বিএনপি সরকার ও দেশবাসীর সফলতা কামনা করেন সিরাজুল ইসলাম সরদার ।। ঈশ্বরদী ও পাকশীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা ।। আসামি গ্রেফতার ও শাস্তি দাবিতে বিক্ষোভ মিছিল ঈশ্বরদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র, অগ্নিসংযোগ ,ভাংচুর,আহত-১0 ও আটক ১৬,২ প্লাটুন রিজার্ভ ফোর্স মোতায়েন প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এমপি হতে চান অপু বিশ্বাস

  • প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪
  • ৬০৫ বার দেখা হয়েছে

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন অভিনেত্রী অপু বিশ্বাস। পাশাপাশি এবারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি। অপু বলেন, ‘আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম।

পর্দা থেকে রাজনীতির মাঠে শিল্পীদের নাম লেখানোর ইতিহাস পুরনো। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন একাধিক তারকা। অন্যদিকে সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস।

সংরক্ষিত আসনে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছার কথা জানান ঢালিউড কুইন। অপু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।

এ সময় অভিনেত্রী বলেন, সবাই জানেন আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে। জণগণের জন্য অবশ্যই কাজ করব, সাংবাদিকদের জন্য আমি অনেক কিছু করতে চাই, যদি সুযোগ পাই।

এদিকে,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। আর সেই প্রচারণায় অংশ নিতেও দেখা গেছে অপু বিশ্বাসকে।

অন্যদিকে,২০২৩ সালে অপু বিশ্বাস প্রযোজিত প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পায়। বন্ধন বিশ্বাস পরিচালিত সিনমোতে তিনি অভিনয়ও করেন। এতে তার নায়ক ছিলেন সাইমন সাদিক। প্রযোজক হিসেবে সিনেমাটির মাধ্যমে ভালোই সফলতা দেখিয়েছেন তিনি।

একই নির্মাতার নির্দেশনায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় কাজ করেছেন অপু বিশ্বাস। এটি মুক্তির জন্য প্রস্তুত। এতে তার নায়ক নিরব। চা শ্রমিকদের জীবন-জীবিকা, প্রেম-ভালোবাসা, বাধা- বিপত্তি নিয়ে এ সিনেমার গল্প গড়ে উঠেছে।

সরক্ষিত আসনে ৫০ জন নারী জাতীয় সংসদে যাবেন। এরমধ্যে বেশ কয়েকজন নারী তারকার নামও শোনা যাচ্ছে এবার। তাদের মধ্যে আছেন শমী কায়সার, রোকেয়া প্রাচী, জ্যোতিকা জ্যোতিসহ অনেকেই।

এদিকে অপু বিশ্বাস সিনেমার চেয়ে এখন বেশি ব্যস্ত কনসার্ট, নাচ ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে। নিয়মিতই তিনি দেশ বিদেশে এসব কাজে উড়ে বেড়াচ্ছেন। সঙ্গে রয়েছে ছেলে জয়কে নিয়ে স্কুল ব্যস্ততাও।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট