1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত পাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাড়ি থেকে গোপন নথি উদ্ধার

  • প্রকাশিত : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ১০৭৯ বার দেখা হয়েছে

অন লাইন ডেক্স।। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো’র বাড়ি থেকে ‘টপ সিক্রেট’ লেখা বেশ কয়েকটি গোপন নথি উদ্ধার করেছে মার্কিন গোয়েন্দা সংস্হা এফবিআই। গত সপ্তাহে ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

শুক্রবার আদালতের আদেশে উদ্ধারকৃত জিনিসগুলোর বিবরণ দেয় এফবিআই। সেখানে সোমবার অভিযান চালিয়ে উদ্ধার করা ১১ সেট গুরুত্বপূর্ণ নথির কথা উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নথিপত্র সংরক্ষণ করে ন্যাশনাল আর্কাইভস। ট্রাম্প কীভাবে সেখানকার নথিপত্র ব্যবহার করেছেন, তা তদন্ত করে দেখতে গত ফেব্রুয়ারিতে সংস্থাটি মার্কিন বিচার বিভাগের কাছে অনুরোধ করে।

ন্যাশনাল আর্কাইভস জানায়, ট্রাম্পের মার-এ-লাগো বাড়ি থেকে তারা ১৫ বাক্স কাগজপত্র নিয়ে এসেছে, যার মধ্যে অনেক গোপনীয় নথিপত্র ছিল।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্টকে তার সকল চিঠিপত্র, কাজের কাগজপত্র এবং ই-মেইল ন্যাশনাল আর্কাইভের কাছে হস্তান্তর করতে হয়। কিন্তু ট্রাম্প হোয়াইট হাউজ ছাড়ার সময় নথিগুলো সাথে করে নিয়ে যান।

ওয়ারেন্টে দেখা যায়, সংবেদনশীল প্রতিরক্ষা নথি অবৈধভাবে রাখার সন্দেহে মার্কিন গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘন হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের বাসভবনে ওই অভিযান চালানো হয়। জব্দ করা রেকর্ডের কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু গোপনীয় নথি রয়েছে। তবে সেই নথিগুলো এবং তাতে কী কী তথ্য থাকতে পারে সে সম্পর্কে আদালতে সুনির্দিষ্ট বিবরণ দেয়া হয়নি।

মার্কিন সরকারের নথির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ‘টপ সিক্রেট’ নথিগুলো। মার্কিন আইনে এই ধরনের গুরুত্বপূর্ণ নথি প্রকাশ্যে আনা এবং ভুল ব্যবস্থাপনা করা নিষিদ্ধ।

কিন্তু ট্রাম্প দাবি করেন, তার বাড়ি থেকে উদ্ধারকৃত নথিগুলো গুরুত্বপূর্ণ ছিল না, যা আইন লঙ্ঘন করেছে। এবং বলেছেন, তাকে এই নথিগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে বিচার বিভাগের কাছে ফিরিয়ে দিতেন।

সূত্র অনলাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট