1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন

ঈশ্বরদীতে টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদনসহ নানা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৪৮৯ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী।। ঈশ্বরদীতে টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদন, মাঠ মূল্যায়ন এবং স্টেভিও সাইড নিস্কাসন কর্মসূচি বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সুগারক্রপস গবেষনা ইনষ্টিটিউটের
ট্রেনিং বিভাগের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ
সুগারক্রপস গবেষনা ইনষ্টিটিউটের বাইয়োটেকনোলোজী
বিভাগের ব্যবস্থাপনায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ সুগারক্রপস গবেষনা ইনষ্টিটিউটের মহপরিচালক ড.আমজাদ হোসেন। প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মুনির হোসেনের সভাপতিত্বে কর্মসূচি পরিচালক, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বাইয়োটেকনোলোজী বিভাগের প্রধান ড. কুয়াশা মাহমুদ। স্টেভিয়ার সম্প্রসারণ ও অর্থনৈতিকসহ বিভিন্ন দিক নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, প্রজনন বিভাগের সিএসও ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্ত ড. মো: আনিসুর রহমান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা রাশেদুল ইসলাম। প্রধান অতিথি মহাপরিচালক ড.আমজাদ হোসেন ও কর্মসূচি পরিচাল ড. কুয়াশা মাহমুদ জানান, ভারত উপ-মহাদেশের কোন দেশেই স্টেভিয়া গাছ নেই। সে জন্য বংশ বৃদ্ধি সম্ভব হয়নি । ২০০১ সালে বিদেশ থেকে এই গাছ আনা হয়। এই গাছ ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী । স্টেভিয়ার এক কাপ পাউডারের মিষ্টির সমান চল্লিশ চামচ চিনির মিষ্টির সমান। বাংলাদেশ সুগারক্রপস গবেষনা ইনষ্টিটিউটে আট প্রকার মিষ্টি জাতীয় ফসল রয়েছে। এর মধ্যে,তালপাতা,যষ্টি মধু ও স্টেভিয়া উল্লেখযোগ্য। স্টেভিয়ার গুড়া দিয়ে তৈরী চা পানে ডায়াবেটিস রোগীদের কোন প্রকার সমস্যা হয়না। তারা
আরও বলেন, ইতিমধ্যে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সারাদেশে
স্টেভিয়ার সম্প্রসারণ করা চেষ্টা করা হচ্ছে। কৃষক পর্যায়েও সম্প্রসারণের চেষ্টা চলছে। ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ে ড: শরিফুল ইসলাম স্টেভিয়া আবাদ করে দু’মে:টন স্টেভিয়ার পাওডার সংরক্ষণ করেছেন। মানুষ এখনও স্টেভিয়ার মিষ্টি সম্পর্কে পুরোপুরি ধারনা অর্জন করতে না পারায় চাহিদাও বৃদ্ধি পায়নি। তাই এই পাওডার বিক্রি করাও কঠিন হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট