1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সকল মহলে গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃত বিএনপির নেতাকে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে– সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

  • প্রকাশিত : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫৮ বার দেখা হয়েছে


এম,রহমান ঈশ্বরদী থেকে ।। সকল মহলে গ্রহণ যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন প্রকৃত বিএনপির যে কোন নেতাকে মনোনয়ন দেওয়া হলে পাবনা-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে জানিয়েছেন,বিএনপির কেন্দ্রিয় নেতা,পাবনা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। আজ রবিবার সকালে ঈশ্বরদীর আইকে রোডস্থ ধান খোলায় প্রার্থী বদল,মনোনয়নপত্র ক্রয়,দাখিল,ধানের শীষের নির্বাচন এবং তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রকাঠামো বিনির্মানে সকলের অংশ গ্রহণ নিশ্চিত করণ এবং সংবর্ধনা অনুষ্ঠান সফল করার বিষয় নিয়ে সাত ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি সিরাজুল ইসলামের মুখপাত্র ও প্রবীন বিএনপি নেতা আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে ও বিএনপি নেতা হুমায়ুন কবীর দুলালের সঞ্চালনায় বিএনপির প্রবীন নেতাদের মধ্যে আব্দুস সোবহান,অধ্যক্ষ আনজাম হোসেন ডন,সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান সরদার, রুহুল আমিন বাবলু,আলহাজ্ব আজি হক,ফজলুর রহমান মাস্টার,মিজানুর রহমান রঞ্জু ফকির, সরোয়ার হোসেন,দুলাল প্রাং,আবুল হোসেন দেওয়ান,আব্দুল লতিফ,রঞ্জু আহমেদ, ইব্রাহিম হোসেন,হাজি আব্দুর রশিদ,এটিএম,আব্দুস সাত্তার বিশ্বাস,মোহাম্মদ আলী কাজল, আব্দুর রাজ্জাক মেম্বর, মোহাম্মদ আলী কাজল,আলাউদ্দিন মন্ডল, আনিসুর রহমান বিশ্বাস,আক্তার হোসেন মল্লিক,জহুরুল ইসলাম বাচ্চু ফকির,আসাদু হক,ইউসুফ প্রাং,সিদ্দিকুর রহমান, আব্দুল করীম কিরণ,নজরুল ইসলাম মালিথা,আমিনুল ইসলাম,হাসেম আলী,লিটন মোল্লাহ,রঞ্জু ফকির ও মোস্তফা জামান নয়ন,মাসুদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা দৃঢ়চিত্তে ঘোষনা দিয়ে বলেন, যারা আওয়ামীলীগ দিয়ে বিএনপি নেতাদের হত্যা করে,যারা লুটপাট,চাঁদাবাজি,দখল বাজি,অস্ত্রবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে সাধারণ মানুষের বসবাসের অনুপযোগী পরিবেশ সৃষ্টির মাধ্যমে বিএনপির ব্যাপক ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারে তাদের কোন প্রতিনিধিকে দিয়েই ধানের শীষের বিজয় অর্জন করা সম্ভব না।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনও আওয়ামীলীগ থেকে আসা কোন প্রার্থীকে মেনে নিতে পারিনা উল্লেখ করে বক্তারা জোড়ালো ভাবে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থীকে পরিবর্তন করার দাবি জানান। সভায় উপস্থিত সকল তৃণমূল বিএনপির সিনিয়র নেতাদের সর্বসম্মিতিক্রমে আগামিকাল সোমবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে মনোনয়ন পত্রক্রয়ের সিদ্ধান্ত গৃহিত হয়।#
তাং-২১.১২.২০২৫

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট