1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল ধর্মবর্ণের মানুষকে অধিকতর সমৃক্ত করণের মাধ্যমে বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও ভৌগলিক জাতীয়তাবাদের ভিত্তিতে রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণ করা হলে মানুষের মূল্যায়নের কথা বলেছেন– –বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার পাকশী ডেইরী ফার্মে দেশী,জার্সি ফিজিয়ানসহ কয়েকটি জাতের গরু পালন করে এলাকায় ব্যাপক সারা জাগিয়েছেন আবু রায়হান ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই—–জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না মুক্তিযোদ্ধা সন্তানদের পরিচয় হলো দেশ গড়ার মূল কারিগরদের উত্তরসূরি—- ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি টিএ পান্না

ডিবির অভিযানে নকল প্রসাধনী জব্দ ও মালিকের জেল জরিমানা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৫৭৮ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। সৌদি আরব, আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের নামি দামী কোম্পানির নামের প্রসাধনী তৈরি করতো পাবনার লিয়ন কসমেটিক্স নামের একটি প্রতিষ্ঠান। পাবনার শহরের অবৈধ এই প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়েছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ জুন) দুপুরে পাবনা শহরের মেরিল বাইপাস রোডের গোলাপবাগ এলাকায় এই অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ-ডিবি। অভিযানে প্রতিষ্ঠানটি থেকে বিপুল পরিমাণ নকল বিদেশি প্রসাধনী জব্দ করা হয়। একই সঙ্গে মালিককে জেল-জরিমানা করে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত মোঃ আসাদুজ্জামান মাসুম (৫৬) ঈশ্বরদীর কালিকাপুর মৃত ময়েজ উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি দেশের সুনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের একজন কর্মচারী ছিলেন। চাকরি থেকে অবসর নিয়ে ২০১৮ সাল থেকে তিনি নিজ বাড়িতে গোপনে এই নকল প্রসাধনী তৈরির কারখানা স্থাপন করেন। এ ধরনের নকল কোম্পানী পাবনায় আরো আছে বলে অনেকে জানান।

ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান খোন্দকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালানো হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের বিউটি ক্রিম, বডি লোশন, ওয়েল, হেয়ার টনিক, পারফিউম ও বডি স্প্রে সহ নানা প্রসাধনী জব্ধ করা হয়। এই সব প্রসাধনী তৈরিতে ব্যবহার করা হতো ক্ষতিকারক কেমিক্যাল ও কাঁচামাল।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মো. আসাদুজ্জামান মাসুমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত আসাদুজ্জামানকে জেলহাজতে পাঠানো হয়েছে। এ সময় মানবদেহের জন্য ক্ষতিকারক নকল প্রসাধনী ধ্বংস করা হয়।

অভিযানে অংশ গ্রহণ করেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসনাত, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার, ডিবি পুলিশ পরিদর্শক জিন্নাত সরকার, উপ-পরিদর্শক মনোয়ারুল ইসলামসহ জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট