1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

আলোচিত ইসলামী বক্তা ত্ব-হা এর বন্ধু সিয়াম চাকুরি হারালেন

  • প্রকাশিত : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১২৫৬ বার দেখা হয়েছে

অনলাইন ডেক্স।। আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে আশ্রয় দেওয়ার অপরাধে তাঁর বন্ধু সিয়াম ইবনে শরীফকে চাকরিচ্যুত করা হয়েছে। তিনি বেসরকারি মোবাইল কোম্পানি অপ্পোতে রংপুরে কর্মরত ছিলেন।

রোববার (২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ত্ব-হা এর বন্ধু সিয়াম ইবনে শরীফ। ত্ব-হা কে আশ্রয় দেওয়ার অপরাধে শনিবার তাকে চাকরিচ্যুত করা হয়েছে।

আলোচিত-সমালোচিত আবু ত্ব-হা তার দুই সঙ্গী ও গাড়িচালককে নিয়ে বন্ধু সিয়ামের গ্রামের বাড়ি গাইবান্ধার ত্রিমোহনীতে আটদিন আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের। এ ঘটনার জেরেই সিয়ামকে চাকরিচ্যুত করেছে অপ্পো মোবাইল ফোন কোম্পানী।

সিয়াম জানান, বন্ধু ত্ব-হা আমাদের বাড়িতে আত্মগোপনে ছিলো এটা আমার জানা ছিলোনা। তাঁর নিখোঁজের ব্যাপারে আমিও চিন্তাগ্রস্হ ছিলাম এবং তাঁকে উদ্ধারের দাবীতে মানব বন্ধনে অংশ নিয়েছিলাম।

সিয়াম বলেন, আমার বন্ধু আবু ত্ব-হাসহ চারজন গাইবান্ধায় আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিল, এটা আমাকে জানানো হয়নি। এ কারণে ত্ব-হার নিখোঁজ হবার সংবাদে আমি নিজেও উদ্বিগ্ন ছিলাম।

পুলিশ তাঁকে উদ্ধারের পর জানতে পারি সে আমার গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলো। আমার মা আমাকে এব্যাপারে কিছুই বলেনি।

ত্ব-হা আমার স্কুল জীবনের বন্ধু সেই কারনে সে আমাদের বাড়িতে আগে থেকেই যাতায়াত করতো। এমনকি সে স্ত্রী সংগে করেও আমার বাড়ি ইতিপূর্বে বেড়াতে গেছে। সেই সূত্রে আমার মায়ের সাথে তাঁর ভালো সম্পর্ক ছিলো।

সে এবার দুই সঙ্গী আর গাড়ি চালককে সাথে নিয়ে আমার গ্রামের বাড়িতে আত্মগোপনে এসে আমার মা’কে অনুরোধ করে কাউকে জানাতে। তাই আমার মা আমাকেউ জানায়নি।

অথচ এখন অভিযোগ করা হচ্ছে, আমি নাকি তাদের লুকিয়ে রেখে মানববন্ধন করেছি। এটা মিথ্যা অভিযোগ, আমি কিছুই জানতাম না। সত্য তো আল্লাহই জানেন।

এসময় তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমার কষ্ট হচ্ছে। আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। বিভিন্নজন আমাকে ভুল বুঝতেছে। অনেক মিডিয়া আমাকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এতে আমার মানসম্মানের ক্ষতি হচ্ছে। আমাদের পারিবারিক সম্মান ক্ষুণ্ন হয়েছে। ত্ব-হার এভাবে আশ্রয় নেওয়া বা আত্মগোপনে যাওয়ার ঘটনাটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আসলে কি ঘটেছে, তা সবার কাছে স্পষ্ট হওয়া দরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট