1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আইসিটি প্রতিমন্ত্রীর আহবান…..

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৪৬৭ বার দেখা হয়েছে

প্রযুক্তি ডেক্স।। গত বুধবার (১৭ই ফ্রব্রুয়ারি) তথ্যপ্রযুক্তি বিভাগের ডিজিটাল সিকিউরিটি এজেন্সির উদ্যোগে “ডিজিটাল নিরাপত্তা” শীর্ষক অনলাাইন  সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথির ভাষনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি তিনি প্রযুক্তিগত সক্ষমতা তৈরি, আইনের কঠোর প্রয়োগ ও সচেতনতা তৈরিতেও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের যথাযথ ভূমিকা পালন করতে সচেষ্ঠ হতে বলেন। সেমিনারে মাঠ পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাবৃৃন্দও উপস্হিত ছিলেন।

উক্ত সেমিনারে ডিজিটাল নিরাপত্তা এজেন্সির (ডিএসএ) মহাপরিচালক মো. রেজাউল করিম সভাপতিত্ব করেন। সেমিনারে অনলাইনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, পর্যাপ্ত সচেতনতা, শিক্ষা না থাকলে মিথ্যা তথ্যে মানুষ আকর্ষিত হয়।এসব বিষয়ে মিথ্যা খবর পরিবেশনকারীরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে। প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের মাধ্যমে সেগুলো চিহ্নিত করে তাদের বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

মিথ্যা তথ্য ও গুজব চিহ্নিত করতে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে। ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে আইসিটি বিভাগ ‘আসল চিনি’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি আরো জানান, অনলাইনের মিথ্যা তথ্য যাচাই করতে একটি ‘ফ্যাক্ট চেকার’ এবং ‘জনতার পোর্টাল’ উন্মোচন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হলে প্রশাসন, শিক্ষাঙ্গন, বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গায় আদর্শ, সচেতন ও যোগ্য সোনার মানুষ গড়ে তুলতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে।

সেমিনারে দেশের সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট