1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

নতুন বছরে ৬টি প্রোডাক্ট উন্মোচন করবে অ্যাপেল……….

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮২৭ বার দেখা হয়েছে

প্রযুক্তি ডেক্স।। নতুন বছরে অর্থাৎ ২০২১ সালে ৬ মাসের মধ্যে টেক জায়ান্ট অ্যাপল নতুন কিছু প্রোডাক্ট উন্মোচন করতে যাচ্ছে। এক ফাঁস হওয়া তথ্যে জানা গেছে মোট ৬টি প্রোডাক্ট উন্মোচন করবে তারা।

এর মধ্যে রয়েছে, ১) এয়ারপড ৩, ২) এয়াপড প্রো ২, ৩) নতুন আইপ্যাড প্রো, ৪) আইপ্যাড মিনি, ৫) এয়ারট্যাগস, ৬) অ্যাপল টিভি। জানা গেছে, ‘স্প্রিং ইভেন্টে’ এসব প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপল।

নতুন আইপ্যাড প্রো এবং আইপ্যাড মিনি: আইপ্যাড প্রো মডেলে থাকতে পারে মিনি এলইডি ডিসপ্লে প্রযুক্তি। আইপ্যাড প্রো-ই অ্যাপেলের প্রথম এমন ডিভাইস যেখানে নতুন ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হতে চলেছে। এই মিনি এলইডি ডিসপ্লে টেকনোলজির ফলে স্ক্রিনে গাঢ় রঙ দেখা যাবে। রঙয়ের সামঞ্জস্য সঠিক থাকবে। বাজার বিশ্লেষকদের মতে, সম্ভবত এই মিনি এলইডি ডিসপ্লের আইপ্যাড প্রো মডেলের ডিসপ্লে সাইজ হবে ১২.৯ ইঞ্চি। এর আগে যে আইপ্যাড প্রো মডেল লঞ্চ হয়েছিল সেটি ছিল ১১ ইঞ্চির। তবে এই দুই মডেলের মধ্যে বেশ কিছু ফিচারে পার্থক্য থাকলেও দেখতে প্রায় একই হবে। নতুন আইপ্যাড প্রো মডেলে থাকবে এ১৪ বায়োনিক চিপসেট। নেক্সট-জেনারেশনের এই আইপ্যাডে আরো থাকবে ৫জি পরিষেবা সুবিধা। অন্যদিকে আইপ্যাড মিনি’র ক্ষেত্রে ডিসপ্লে সাইজ হবে সম্ভবত ৮.৪ ইঞ্চি।

এয়ারপড ৩ এবং এয়ারপড প্রো ২: ব্লুমবার্গের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারপড ৩’র ক্ষেত্রে ছোট স্টেম আর রিপ্লেস করার মতো ইয়ার টিপস থাকবে। বর্তমান মডেলের মতোই দাম হবে এয়ারপড ৩-এর। ওয়্যারলেস এয়ারপডের বাজারে বরাবরই শীর্ষে রয়েছে অ্যাপলের এয়ারপড। জানা গেছে, এয়ারপড ৩-এর পাশাপাশি এয়ারপড ২ প্রো-ও উন্মোচন করতে পারে অ্যাপল।

অ্যাপেল টিভি: চলতি বছর অ্যাপল টিভির নতুন ভার্সন আসতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, রিমোটের ক্ষেত্রে প্রযুক্তিগত উন্নতি দেখা যাবে নতুন অ্যাপল টিভির ক্ষেত্রে। নেক্সট-জেনারেশন অ্যাপল টিভি বিশেষ করে অত্যাধুনিক গেম খেলার কথা মাথায় রেখে বানানো হয়েছে বলে শোনা যাচ্ছে।

এছাড়াও লঞ্চ হতে পারে এয়ারট্যাগস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট