1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত পুলিশ সুপারের মাদকবিরোধী অভিযানের সাফল্য ও জনবল সংকটের কথা তুলে ধরলেন রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন ৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি

১৯৪ উপজেলা এলাকায় বিস্তৃত পশ্চিম রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের সাথে রেল সচিবের মত বিনিময়

  • প্রকাশিত : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৬১ বার দেখা হয়েছে

পাকশীতে মতবিনিময় সভার একাংশ

স্টাফ রিপোর্টার।। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক রেলপথ মন্ত্রীর নেতৃত্বে রেলকে বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত মানের রেল ব্যবস্থায় পরিণত করতে কিছু পয়েন্ট চিহ্নিত করন পূর্বক কর্মকর্তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনমুখি রেল ব্যবস্থা গড়ে তোলা হবে।

শনিবার দিনব্যাপি নানা কর্মকান্ডে অংশ নেওয়ার আগে পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ সচীব সেলিম রেজা এসব কথা বলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে রেলপথ মন্ত্রনালয়ের উপ সচীব মাহবুব আলম উপস্থিত ছিলেন।

পাকশী রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রায় ১৯৪ উপজেলা এলাকায় বিস্তৃত পশ্চিম রেলওয়ের উর্ধতন কর্মকর্তাদের মধ্যে সিসি আরএনবি আসাবুল ইসলাম ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী আসাদুল হক(ট্র্যাক), অতিরিক্ত প্রধান প্রকৌশলী(ব্রীজ) লিয়াকত হোসেন এবং পাকশীর সকল বিভাগীয় প্রধান গণের মধ্যে ডিএন/২ আব্দুর রহিম,ডিসিও আনোয়ার হোসেন, ডিইও নুরুজ্জামান, ডিটিও নাসির উদ্দীন, ডিএমই লোকো আশিষ কুমার মন্ডল, ডিএমই ক্যারেজ মোমতাজুল ইসলাম, ডিইই রিফাত শাকিল, ডিএসটিই রাজিব বিল্লাহ, ডিইএন/১ বীরবল মন্ডল, ডিপিও আব্দুল্লাহ আল মামুন ও সিআরএনবি মোর্শেদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেলপথ সচীব আরও বলেন, মুজিব বর্ষ উপলক্ষে নেওয়া সিদ্ধান্ত মোতাবেক ৫৫ টি স্টেশনকে আধুনিকায়ন ও এক’শটি স্টেশনকে মেরামত করে যাত্রীদের চাহিদা পূরণ করা হবে। রেলকে আরো কিভাবে গতিশীল করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। তিনি আরও বলেন, আমরা মুজিব বর্ষ পালন করেছি সেই মুজিব বর্ষ উপলক্ষে আমরা কতগুলো বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগগুলোর ভেতরে একটি হলো রেলস্টেশনের অবকাঠামো অনেক পুরাতন এবং রেল স্টেশন গুলো অনেক নিচু । রেল চালানোর জন্য রেল ট্র্যাক অত্যান্ত গুরুত্বপূর্ণ। সারাদেশের স্টেশনগুলি যেখানে একটু খারাপ আছে সেগুলো চিহ্নিত করেছি এবং প্রায় ৮৫০ কিঃ মিটার ট্র্যাক এই বছরে সংস্কার করা হবে। একই সাথে হার্ডিং ব্রিজ এর বয়স হয়ে গেছে ১০৭ বছর এটা যথেষ্ট ভালো আছে এটা সংস্কার করা হবে।

আমাদের ট্রেন যাতে টাইম মতো যেতে পারে মানুষ যেটা চায় সঠিক ভাবে, সঠিক সময়ে যাতায়াত করতে পারে সেজন্য আমার কর্মকর্তারা দক্ষতার সাথে সততার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে সেই সব বিষয়ে নির্দেশনা দিয়েছি। কর্মকর্তারা দায়িত্ব পালন করতে গিয়ে কী সমস্যার সম্মুখীন হয়েছে সে বিষয়েও অবগত হয়েছি। শেখ হাসিনা সরকার রেলের প্রতি অত্যান্ত আন্তরিক বলে প্রয়োজনীয় পরিমাণ বাজেট দিচ্ছেন । আমরা ১৭ হাজার কোটি টাকা বাজেট পেয়েছি এবং এইসব কাজের কিভাবে বাস্তবায়ন করব সেটা নিয়েও আলোচনা করেছি। রেগুলার যে বাজেট আছে সেখান থেকে আমরা বাস্তবায়ন করবো। কাজের গুণগত মান যাতে ঠিক থাকে সেসব বিষয়েও আমরা আলোচনা করেছি । রেলকে আমরা একটা উচ্চ মাত্রায় নিয়ে যেতে চাই । রেলের প্রতি মানুষের আকাঙ্ক্ষা আছে, মানুষ রেল ভ্রমণ করতে চায়, সবাই ভাল স্টেশন চাই, সবাই নতুন নতুন ট্রেন চাই । নতুন নতুন চাহিদা কিভাবে পূরণ করা যায় সেই বিষয় নিয়ে মত বিনিময় সভায় আলোচনা করেছি।

রেলপথ সচীব পরে পাকশী কন্ট্রোল রুম ও নিরাপত্তা বাহিনীর ট্রেনিং সেন্টার পরিদর্শন শেষে প্যারেড গ্রাউন্ডে সালাম গ্রহন করে সদ্য নির্মিত পাকশী রেল স্টেশন এলাকায় বৃক্ষ রোপন এবং রুপপুর পরমাণু প্রকল্প ও পাকশী কলেজ এলাকা পরিদর্শন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট