1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

হাসান শামীম ইকবাল সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদন্নোতি

  • প্রকাশিত : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৪৬ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার ।। ঈশ্বরদীর কৃতি সন্তান, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারি পুলিশ সুপার মোহাম্মদ হাসান শামীম ইকবাল অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেছেন। বাংলাদেশ পুলিশের একজন সৎ নিষ্ঠাবান ও সুযোগ্য পুলিশ অফিসার হিসাবে তাঁর এই পদোন্নতি প্রাপ্তিতে সাংবাদিক সমাজ তথা ঈশ্বরদীবাসী গর্বিত। তাঁর পদোন্নতি প্রাপ্তিতে ঈশ্বরদী উপজেলা,প্রেসক্লাব, ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশন ও জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদীউপজেলা শাখার সভাপতি তৌহিদ আক্তার পান্না,সহসভাপতি আশরাফুল আবেদীন,সহসভাপতি এড.হেদায়েত উল হক,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নানসহ ঈশ্বরদীবাসী প্রানঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।ঈশ্বরদীর সর্বস্তরের মানুষ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আরও উচ্চতর অবস্থানে অধিষ্ঠিত হবার প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, পদন্নোতি প্রাপ্ত এই পুলিশ অফিসার চাকরীতে যোগদানের পূর্বে দি ডেইলি অবজারভার পত্রিকায় সুনামের সাথে সাংবাদিকতা করেছেন।
জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিত সিআইডি বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবাল আজ ২ ফেব্রুয়ারি অপরাহ্ণে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। আজ অপরাহ্ণে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬৩ জন সহকারী পুলিশ সুপার কে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতির আদেশ প্রদান করেন। সিআইডি বগুড়া জেলার সহকারী পুলিশ সুপার মোঃ হাসান শামীম ইকবাল বগুড়া জেলার সদর থানা, দিনাজপুর কোতোয়ালি থানা, রংপুর জেলার পীরগঞ্জ মিঠাপুকুর থানাসহ বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৯ সালে সরাসরি সাব ইন্সপেক্টর পদে পুলিশ বিভাগে যোগদান করেন। তিনি বগুড়া জেলার জনগণের কাছে ইকবাল হিসাবে ব্যাপক জনপ্রিয়। তিনি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাবু পাড়া গ্রামের হাফিজুর রহমানের জৈষ্ঠ্য পুত্র। ১৯৬৪ সালের ৩০ সেপ্টেম্বর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার এই পদোন্নতির জন্য বগুড়াবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট