1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিবন্ধি  কল্যাণ সংস্থার উদ্যোগে রমজানের ত্রাণ বিতরণ নিজে ভাল মানুষ হতে পারলেই অসহায় দুঃস্থ মানুষের পাশে সাহায্যের হাত বাড়ানো সম্ভব–জেএসএস এর কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সচিব প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা– ঈশ্বরদীতে নদীখেকো কামাল ও মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য।। প্রশ্নের মুখে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি পালন

  • প্রকাশিত : বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪৪৯ বার দেখা হয়েছে

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ মঙ্গলবার (২৮ মে) দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি পালনের সময় বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ক্লাস নেয়া থেকে বিরত থাকেন শিক্ষকবৃন্দ। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনগ্রেড প্রবর্তনের দাবীতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে এই কর্মসূচী পালন করেছেন শিক্ষকবৃন্দ।

কর্মবিরতি কর্মসূচী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ প্রাঙ্গনে অবস্থান গ্রহণ করেন শিক্ষকবৃন্দ। এসময় কর্মসূচীতে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন, ক্রপ বোটানী বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আবুবকর সিদ্দীক, জলজ সম্পদ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন, জেনেটিক্স এন্ড প্লান্ট ব্রিডিং বিভাগের প্রভাষক মোহতাসিম বিল্লাহ সাজিদ, কৃষি অর্থনীতি বিভাগের প্রভাষক তৌকির আহামেদ।

এসময় বক্তারা বলেন, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ১ জুলাই থেকে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাবেন তারা সরকার ঘোষিত পেনশন স্কিমের আওতায় পেনশন সুবিধা পাবেন। এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে বাস্তবায়িত হলে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে অনীহা প্রকাশ করবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহবানে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি।

উল্লেখ্য, স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘প্রত্যয়’ নামক পেনশন স্কিম চালু করা হয়েছে, যা এ বছরের ১ জুলাই থেকে এসব প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মচারীদের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে কার্যকর হবে। এরমধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দকেও অন্তর্ভূক্ত করায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নানা ধরনের প্রতিবাদ কর্মসূচী শুরু করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট