1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সেমিফাইনালে চোখ রেখে কাল সুপার সিক্স মিশন শুরু করছে বাংলাদেশের যুবারা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫৭ বার দেখা হয়েছে

স্পোর্টস প্রতিবেদক : সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে আগামীকাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্স পর্ব শুরু করতে যাচ্ছে বাংলাদেশ যুব দল। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে বাংলাদেশ-নেপাল ম্যাচটি।

‘এ’ গ্রুপের রানার্স-আপ হয়ে সুপার সিক্সে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ভারতের কাছে ৮৪ রানে হেরে টুর্নামেন্ট শুরু করলেও, পরের দুই ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ১২১ রানের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ১টি হার ও ২টি জয়ে ৪ পয়েন্ট পায় তারা। এই গ্রুপ থেকে ভারত পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন ও আয়ারল্যান্ড ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় দল হিসেবে সুপার সিক্সে উঠে।

যুব বিশ্বকাপের নিয়মনুযায়ী, সুপার সিক্সে খেলার সুযোগ পাওয়া দলগুলোর বিপক্ষে গ্রুপ পর্বে জয় পেলে পয়েন্ট যোগ হবে। সেক্ষেত্রে ‘এ’ গ্রুপ থেকে ভারত ও আয়ারল্যান্ড সুপার সিক্সে জায়গা করে নিয়েছে। ভারতের বিপক্ষে হারলেও, আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের কারনে ২ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে খেলবে বাংলাদেশ।

সুপার সিক্সে গ্রুপ-১এ বাংলাদেশের সাথে থাকছে ভারত, আয়ারল্যান্ড এবং ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল। ভারত-পাকিস্তান ৪, নিউজিল্যান্ড-বাংলাদেশ ২ পয়েন্ট করে নিয়ে সুপার সিক্সে খেলবে। বাংলাদেশের চেয়ে রান রেটে এগিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে নিউজিল্যান্ড। আয়ারল্যান্ড-নেপালের কোন পয়েন্ট না থাকায় গ্রুপ-১ থেকে সেমিফাইনালের দৌড়ে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

সেমিফাইনালে খেলতে হলে, সুপার সিক্সে দুই ম্যাচে জয়ের সাথে ভারত-পাকিস্তান ও নিউজিল্যান্ডের হারের প্রত্যাশা করতে হবে বাংলাদেশকে। সুপার সিক্সে দুই গ্রুপের সেরা দু’দল সেমিফাইনালে খেলবে। সুপার সিক্সের গ্রুপ-২এ আছে অস্ট্রেলিয়া, শ্রীলংকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে।

সুপার সিক্সে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী ৩ ফেব্রুয়ারি বেনোনিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), আহরার আমিন (সহ-অধিনায়ক) আশিকুর রহমান শিবলি, জিসান আলম, মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, শেখ পারভেজ জীবন, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রোহানাত দৌল্লাহ বর্ষণ, ইকবাল হোসেন ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

বাসস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট