1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : lala :
  6. [email protected] : masud :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীর পাকশী রিসোর্টে ঈশ্বরদী উপজেলা পল্লী চিকিৎসক সমিতির মিলন মেলা-২০২৬ অনুষ্ঠিত ঈশ্বরদীতে শিশু ধর্ষন চেষ্টাকারীর গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর কৃতি সন্তান সমাপ্তি ইসলাম শতভাগ স্কলারশিপ নিয়ে জার্মানির জাস্টাস লিবিগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারমম্যান ইসরাইল হোসেন মন্ডল গং এর ক্রয়কৃত ভিটাবাড়ির পাকা বাউন্ডারী দেওয়াল জোরপূর্বক ভেঙ্গে ফেলা হয়েছে । সাংবাদিক সম্মেলনে অভিযোগ আটঘরিয়া  চাঁদভা ইউনিয়নের সাবেক তৃণমূল  বিএনপির  নেতাকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত ।। বিএনপিনেতা ও সাবেক ইউপি সদস্য হান্নান আলীকে ইউপি চেয়ারম্যান প্রার্থী ঘোষনা ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে

“সুযোগ সন্ধানী বা অনুপ্রবেশকারী নয় ত্যাগিরাই নেতৃত্বে থাকবেন”-তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০
  • ১৪৩৩ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার।। বগুড়া দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথীর অনলাইন ভাষনে গতকাল শনিবার সরকারী বাসভবন থেকে এ বক্তব্য দেন আওয়ামীলীগের যুগ্ন-সাঃসম্পাদক ও তথ্য মন্ত্রী ড. হাসান মাহমুদ।

মন্ত্রী বলেন, ‘যারা দুর্দিনে দল ও নেত্রীর পাশে ছিলেন তারাই কেবল নেতৃত্বে আসবেন, সুযোগসন্ধানী ও অনুপ্রবেশকারীদের নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। বিগত বারো বছর ধরে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে এসেছে তাদেরকে চিহ্নিত করে দল থেকে বের করে দিতে হবে।’
ড.হাছান মাহামুদ আরো বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক মানবউন্নয়ন সামাজিক সকল সূচকে আমরা পাকিস্তান ভারতকেও অতিক্রম করেছি। এইটা যাদের সহ্য হয়না তারা দেশের বিরূদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। এবং ষড়যন্ত্রের অংশ হিসেবে দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকিয়েছে। তাদের চিন্হিত করে দল থেকে বের করে দেয়া হচ্ছে’।
করোনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সাথে এর মোকাবিলা করছেন। আপনারা দেখেছেন, করোনা মোকাবিলায় ব্লুমবার্গ কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে এই উপমহাদেশে বাংলাদেশ সবার উপরে অবস্থান করছে। এবং সারা বিশ্বে করোনা মোকাবিলা সক্ষমতায় বাংলাদেশের অবস্হান ২০তম স্থানে। আমরা এই করোনা দূর্যোগকে কতটুকু সফলভাবে মোকাবিলা করতে পারছি, এই রিপোর্টই তা বলে দিচ্ছে।’ এই রিপোর্ট দেখে আত্মতৃপ্তি না করে সবাইকে স্বাস্হবিধি মেনে করোনা মোকাবেলার সাফল্য ধরে রাখতে বলেছেন।
সম্মেলনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খাঁন সেলিমের সভাপতিত্বে সাধারন সম্পাদক ফজলুল হকের পরিচালনায় উদ্বধোন করেন জেলা সভাপতি মজিবুর রহমান মজনু ও প্রধান বক্তার বক্তব্য দেন জেলা সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সম্মেলনে বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা, রোকেয়া সুলতানা ও কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাব উদ্দিন ফারাজী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট