1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আদালত থেকে দেওয়া রিসিভার নিয়োগের আদেশ অমান্য করে ঈশ্বরদীর রঞ্জু সরদারের ১০ লাখ টাকার লিচু ও আম লুট ,জীবননাশের হুমকি ,পুলিশের নীরব ভ’মিকায় প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা তোয়া পার্সোনাল প্রটেকটিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে পাকশীতে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবল: শাহরিয়ার হাইড্রোলিককে হারিয়ে পাকশী রেলওয়ে ট্রেনিং সেন্টার চ্যাম্পিয়ন সাম্রাজ্যবাদের গর্ভে জন্ম নেয়া উগ্রজাতীয়তাবাদ প্রত্যেকটি ভাষাভাষির বর্ণ বৈষম্য সৃষ্টি করে——- বিএনপির কেন্দ্রিয়নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার। মুলাডুলি হাইস্কুলে বিষক্রিয়ায় অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ :হাসপাতালে ভর্তি \ অসুস্থ্যদের পাশে এমপি তালেব মন্ডল বিএনপি এখন বহিরাগত অপশক্তির হাতে জিম্মি— বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

সুন্দরবনে বাঘের থাবায় প্রান গেলো বাবার পর ছেলের

  • প্রকাশিত : শনিবার, ১৫ মে, ২০২১
  • ১৩০৯ বার দেখা হয়েছে

অনলাইন রিপোর্টার ॥ মৌয়াল বাবা ইসলাম সরদারকে বাঘে খাওয়ার ৭ বছর পর এবার একই স্থানে বাঘের থাবায় প্রাণ হারিয়েছেন ছেলে রেজাউল ইসলাম (৩৫)। শুক্রবার ঈদের দিন বিকেলে এ ঘটনা ঘটে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের দক্ষিণ তালপট্টি এলাকায়।

নিহত রেজাউল ইসলাম শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মৃত ইসলাম সরদারের ছেলে।

বনবিভাগের সহকারী বন সংরক্ষক এমএ হাসান এ ঘটনা নিশ্চিত করে বলেন, গত সপ্তাহে তিনি ও তার সঙ্গীরা বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মৌচাক ভাংতে যায়। শুক্রবার সন্ধ্যায় মধু সংগ্রহ শেষে দক্ষিণ তালপট্টি এলাকায় তিনি যখন নৌকায় উঠছিলেন ঠিক তখনই একটি মানুষ খেকো বাঘ দ্রুতবেগে ছুটে এসে হামলা করে এবং তার ঘাড় কামড়ে ধরে।

সে সময় তার আতংকিত সঙ্গীরা তাকে রক্ষার চেষ্টা করেও ব্যর্থ হন। বাঘটি রেজাউলকে টেনে হিঁচড়ে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। বাঘটি সেখানে তার দেহে কামড় বসাতে থাকে। তখন সঙ্গীরা বাঘটিকে তাড়া করে পরে বাঘটি রেজাউলের লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

সহকারী বন সংরক্ষক আরও জানান, রেজাউলের লাশ নিয়ে শুক্রবার রাতেই সঙ্গীরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শনিবার দুপুরে তার লাশ পৌছায় চকবারা গ্রামে। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

নিহত রেজাউলের স্ত্রী মুর্শিদা খাতুন জানান, ২০১৪ সালে তার শ্বশুর ইসলাম সরদারকে একই স্থানে বাঘে হামলা করে। এবং তিনি প্রাণ হারান।

উল্লেখ্য, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সুন্দরবনে বাঘের থাবায় ৫ জনের প্রাণ গেছে বলে জানা যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট