1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

সানি লিওনের নীল ছবি দেখিনি : সালমান খান

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৬৬১ বার দেখা হয়েছে

একসময় নীল ছবির জগতে সবচেয়ে জনপ্রিয় নাম ছিল বর্তমান বলিউড তারকা সানি লিওনের। কিন্তু তিনি নীল ছবির নোংরা জগৎ ছেড়ে বর্তমানে বলিউডে নিজের অবস্থান গড়ে নিয়েছেন। অবশ্য পর্ণস্টারের তকমাটা সানি লিওনের নামের আগে এখনও উচ্চারিত হয়। অবশ্য এসব গায়ে মাখেন না তিনি।

সাম্প্রতিক বলিউডি মূলধারার ছবিতে কাজ করছেন সানি লিওন। অভিনয় বলিউড বাদশাহ করেছেন শাহরুখ খানের সঙ্গেও। যদিও সানি লিওনের পছন্দের তারকা সালমান খানের সঙ্গে এখনও তার কাজ করা হয়ে ওঠেনি। সানিকে অবশ্য একজন অভিনেত্রী হিসেবে যথেষ্ট সম্মান করেন সালমান খান। তার অতীত নিয়েও কোনো মাথাব্যথা নেই সাল্লু ভাইয়ের। এমনকী সানি’র অতীতের কোনো ভিডিও পর্যন্ত তিনি দেখেননি!

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খানকে প্রশ্ন করা হয়েছিল সানিকে নিয়ে, তিনি উত্তরে বলেন,ও তো মানুষ। প্রতিটা মানুষের নির্দিষ্ট কাজ আছে। আপনি সাংবাদিক, উনি অন্য কিছু করেন, আমি অভিনয় করি। যাই হোক ওর পরিবারের তো কোনো আপত্তি ছিল না। তবে সালমান খান তার কোনো নীল ভিডিও দেখেননি বলে জানান। এই প্রসঙ্গে ভাইজান বলেন, শুনেছি সাধারণ মানুষ ওর ভীষণ ভক্ত। আমি তাকে আগে কখনো দেখিনি। তার কোনো ছবিও কখনো দেখিনি। তবে সে ভীষণ হিট। কী যেন বলে, ওয়েবসাইটে। সে ওয়েবসাইটে তুমুল হিট।

সানি লিওন মূলত নীল ছবির জগৎ থেকে তার ক্যারিয়ার শুরু করেন। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছিলেন সেই জগতে। তবে হঠাৎ করেই নীল ছবির দুনিয়া ছেড়ে নিজের জন্মস্থান ভারতে পাড়ি জমান সানি। বলিউডের মূলধারার ছবিতে কাজ করার স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন তিনি। বহু প্রস্তাব পেতে শুরু করেন রাতারাতি। তবে শুরুর দিকে কুপ্রস্তাবই বেশি পেয়েছিলেন তিনি।ওই সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বারবার। তবে বলিউড যে তাকে এভাবে গ্রহণ করে নেবে, অনেকেই তা হয়তো ভেবে উঠতে পারেননি।

শাহরুখ খান থেকে শুরু করে সালমান খান, আমির খান, সকলেই তার সঙ্গে কাজ করতে রাজি ছিলেন। শাহরুখ খান তার ছবিতে সুযোগও দিয়েছিলেন সানি লিওনকে। আমির খান একবার সানি লিওন প্রসঙ্গে জানিয়েছিলেন, নিশ্চয়ই, কেন কাজ করবো না ? সুযোগ হলে অবশ্যই কাজ করবো তার সঙ্গে।

সানি লিওনকে সর্বশেষ দেখা গেছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’ চলচ্চিত্রে। এতে আরও অভিনয় করেছেন রাহুল ভাট, জেনিফার পিচিনাটো ও মোহিত তাকালকার। ছবিটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বেশ প্রশংসা কুড়িয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট