1. [email protected] : admin :
  2. [email protected] : akter.panna.1 :
  3. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  4. [email protected] : masud :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে ইফতার,দোয়া মাহফিল ও সাংবাদিক সম্মেলনে হাবিবুর রহমান হাবিবের বহিস্কার  ও বিএনপিনেতাদের দিয়ে পাবনা জেলা কমিটি গঠণের দাবি জানালেন  বিএনপির কেন্দ্রিয়নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার পাবনা জেলা বিএনপির শান্তির দূত ও সকল মহলের শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের উপস্থিতিতে আরও একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য নেতৃত্ব এবং মদিনা সনদের আলোকে সারাদেশে মসজিদের ও ইসলামী শিক্ষার উন্নয়ন করতে সক্ষম হবেন– বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার নেশাগ্রস্ত তরুণদের নেশা মুক্ত করে ব্যবসায়ে উৎসাহ দিতে ঈশ্বরদীর নাট্যকার সাইফুল ভেজালমুক্ত ফল ব্যবসা শুরু করেছেন কৃত্তিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেড ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে বলে ঘোষনা দিয়েছেন,পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবুতালেব মন্ডল আন্তঃবিভাগীয় সমন্বয় দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : বিভাগীয় কমিশনার দেশের সার্বিক উন্নয়নয়ন,মুসলিম উম্মাহ্র শান্তি ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে পাকশীস্থ ফুরফুরা শরীফে বিশেষ দোয়া অুনষ্ঠিত ।। বেগম খালেদা জিয়ার সাবেক ব্যক্তিগত সহকারী ও উপদেষ্টাসহ জামায়াতে জেলা আমিরের অংশ গ্রহণ নিজ স্বার্থ ও প্রতিহিংসা চরিতার্থ এবং হীন মানসিকতার নিমিত্তে দলীয় প্রার্থীকে পরাজিত করে পৈশাচিক  আনন্দ লাভের মানসিকতাকে ঘৃণা করি— বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আঠারো বছর যিনি মাঠে ছিলেন না তিনিই  আজকে বড় বিএনপি সেজে ধানের শীষের রক্ষা কর্তা হয়েছেন —জাকারিয়া পিন্টু মানুষের উপযোগী বাংলাদেশ গড়তে তারেক রহমান উদ্যোগী হবেন —বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

সাংবাদিক তৌহিদ আক্তার পান্নাকে সম্মাননা স্মারক প্রদান করলো অগ্রণী ব্যাংক লিঃ

  • প্রকাশিত : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ১০৬১ বার দেখা হয়েছে

এড.হেদায়েত-উল হক ॥ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় বাংলা টিভি ও দৈনিক জনকন্ঠের সাংবাদিক, সাপ্তাহিক বিজয়দীপ্তের সম্পাদক/প্রকাশক, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শনিবার রাতে জাতীয় সাংবাদিক সোসাইটির ঈশ্বরদী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক লিঃ এর অগ্রণী দুয়ার ব্যাংকিং মুলাডুলি ও আরপি বাজার শাখার পক্ষ থেকে এই সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত অগ্রণী ব্যাংক লিঃ দাশুড়িয়া শাখার ব্যবস্থাপক বেল্লাল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বেল্লাল হোসেন বলেন,আমাদের তথা ঈশ্বরদীবাসীর কাছে নানা গুণে গুনান্বিত প্রিয়মুখ, ঈশ্বরদীর সাংবাদিকদের অগ্রপথিক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না । দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক লিঃ এর পক্ষ থেকে পান্নাভাইয়ের মত সম্মানীত সাংবাদিককে সম্মাননা স্মারক প্রদান করতে পেরে আমরা গর্ববোধসহ আনন্দ উপভোগ করছি। আল্লাহ্তায়ালা বলেছেন,যিনি সম্মানী ব্যক্তি তাকে সম্মান দাও উল্লেখ করে তিনি বলেন,তৌহিদ আক্তার পান্না তার পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নানাবিধ সামাজিক কর্মকান্ড করে সম্মান অর্জন করেছেন, তাই তাকে আমরা অগ্রণী ব্যাংকের মাধ্যমে আজকে সম্মাননা প্রদান করছি। তিনি আরও বলেন,আমি মুলাডুলি শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা কালিন সময়ে আরপি বাজার এজেন্ট ব্যাংকিং শাখা চালু করা হয়। এই শাখা চালু হওয়ার পর থেকে তৌহিদ আক্তার পান্না তার লেখনীসহ নানাভাবে সহযোগিতা করায় এই শাখা আজ প্রতিষ্ঠিত।

অগ্রণী ব্যাংক মুলাডুলি শাখা এবং আরপি বাজার অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখা মিলে বর্তমানে আমাদের ডিপোজিট ৩১ কোটি টাকা। এর মধ্যে ১৬ কোটি টাকাই আরপি বাজার অগ্রণী দুয়ার ব্যাংকিং শাখার ডিপোজিট। এটা আমাদের জন্য গ্রেট এচিভমেন্ট উল্লেখ করে তিনি আরও বলেন, এই এচিভমেন্টের পেছনে পান্নাভাইয়ের সহযোগিতা ভোলারমতনা। ১৯৪৩ সালে দি হাবিব ব্যাংক নামে এই ব্যাংক চালু হয়। পরবর্তীতে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবচেয়ে পুরনো ব্যাংক হিসেবে অগ্রণী ব্যাংক নাম দিয়ে জাতীয় করণ করেন। আমরা খুবই আনন্দিত ও গর্বিত যে,আমাদের অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে আজকে আমাদের প্রথিতযশা সাংবাদিক ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সোসাইটি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদ আক্তার পান্নাকে সম্মানা স্মারক দিতে পারছি। তিনি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব,জাতীয় সাংবাদিক সোসাইটি ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা-সদস্য সাংবাদিকদেরও অভিনন্দন জানান।
অগ্রণী দুয়ার এজেন্ট ব্যাংকিং আরপি বাজার শাখার ব্যবস্থাপক ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, সংবর্ধিত অতিথি ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না,সহসভাপতি এড.হেদায়েত-উল হক, সহসভাপতি আশরাফুল আবেদীন, সহসভাপতি বিপুল জোয়ার্দার, সহসভাপতি প্রভাষক নজরুল ইসলাম মুকুল,এএ আজাদ হান্নান, যুগ্ম সম্পাদক বাপ্পি রায়হান,কোষাধ্যক্ষ বায়েজিদ বোস্তামী,বিশিষ্ট ব্যবসায়ী আসলাম উদ্দীন ও অগ্রণী ব্যাংকের গ্রাহক আতিকুর রহমানসহ অন্যরা। অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে অতিথি বরণ ও পরে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট