1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
৪৭৫ কোটি টাকা ব্যয়ে পুনর্নির্মিত  ঈশ্বরদী – বানেশ্বর রোডসহ ঈশ্বরদী তালতলা রোডের বেহালদশা রেলপ্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব কক্সবাজার রেলওয়ে স্টেশন পরিদর্শন ও বৃক্ষ রোপন করেছেন ঈশ্বরদীতে লাগামহীন চুরি বৃদ্ধিতে অতিষ্ঠ জনজীবন, পুলিশ সুপার ও ওসির জরুরি হস্তক্ষেপ কামনা ​ ঈশ্বরদীতে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল খেলা নিয়ে দুই পক্ষের উত্তেজনা-ধাক্কাধাক্কি বাংলাদেশসহ বাসযোগ্য পৃথিবী গড়তে গাছ লাগিয়ে অক্সিজেন ফ্যাক্টরী গড়ে তোলার বিকল্প নেই——বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার আটঘরিয়ায় বিএনপি নেতার ভাতিজাকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায়  বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠন এবং আওয়ামীলগের  মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি ​​অবৈধ অর্থ বা পেশীশক্তি না থাকলে রাজনীতিতে টিকে থাকার একমাত্র উপায় হলো “জনসম্পৃক্ততা ও নৈতিকতা——বিএনপির কেন্দ্রিয় নেতা সিরাজুল ইসলাম সরদার মধুমতি এক্সপ্রেস ট্রেনে রেলওয়ে জেলা ডিবি টিমের বিশেষ অভিযানে রতন লাল বিশ্বাসকে ৫০ বোতল কোডিন যুক্ত সিরাপসহ গ্রেফতার ঈশ্বরদীতে বিএনপি নেত্রীর বিরুদ্ধে জমি ও দোকান দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন যে ঐক্যের মাধ্যমে ১৯৯১ সালে বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা ভঙ্গুর দলকে প্রতিষ্ঠা এবং নির্বাচন করে স্বৈরাচারী শেখ হাসিনাকে অপসারণ করেছিল সেই ঐক্যকেই সুদৃঢ় করার আহবান জানিয়েছেন—- বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির নেতা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার

সবকিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন সোনাক্ষী সিনহা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৭৫১ বার দেখা হয়েছে

বিনোদন প্রতিবেদক : সোনাক্ষী সিনহা পাটনার বিহারের একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি ২০১০ সালে সালমান খানের বিপরীতে দাবাং নামক হিন্দি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে আত্মপ্রকাশ করেন,যেটি ২০১০ সালের বলিউডের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির মর্যাদা লাভ করে। সোনাক্ষী তাঁর অভিনয়ের জন্য ইতিবাচক মন্তব্য লাভ করেন; এছাড়াও শ্রেষ্ঠ নারী চরিত্রে অভিষেকের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। সিনহার বেশকিছু ব্যবসা সফল ছবির মধ্যে রাউডি রাঠোর (২০১২) এবং দাবাং ২ (২০১২) অন্যতম। সিনহা এরপর লুটেরা (২০১৩) সিনেমায় অভিনয়ের দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন।

অভিনেতা এবং রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা এর কন্যা সোনাক্ষী। তিনি লব সিনহা ও কুশ সিনহা দুই যমজ ভাইদের সাথে তিন সন্তানের সর্বকনিষ্ঠ সন্তান। সোনাক্ষী মুম্বই এর আর্য বিদ্যা মন্দির থেকে তাঁর মাধ্যমিক জীবন সম্পন্ন করেন এবং মুম্বই এর মহারাষ্ট্রের এসএনডিটি ওমেন্স ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন।

সোনাক্ষী ২০০৫ সালে মেরা দিল লেকে দেখো ছায়াছবির জন্য পোশাক নকশা, পোশাক ডিজাইনার হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন,এবং ল্যাকমে ফ্যাশন সপ্তাহ ২০০৮ এর র‍্যাম্প হিসেবে তার পদচারণা শুরু হয়। এবং এরপর আবার তিনি ল্যাকমে ফ্যাশন সপ্তাহ (২০০৯) যোগ দেন।

তারকা বাবার তারকা সন্তান সোনাক্ষী সিনহা। তার বাবা শত্রুঘ্ন সিনহা কিংবদন্তি ভারতীয় অভিনেতা। তিনি বর্তমানে লোকসভার এমপি। এই বছরও তৃণমূল কংগ্রেসের হয়ে আসানসোল কেন্দ্রে প্রার্থী হয়েছেন তিনি। শত্রুঘ্ন’র তিন সন্তানের মধ্যে মেয়ে সোনাক্ষী সিনহা অভিনেত্রী। যমজ দুই ছেলের মধ্যে একজন বাবার মতো রাজনীতিতে পা রেখেছেন। সোনাক্ষীর মা পুনমও রাজনীতির সঙ্গে যুক্ত। অর্থাৎ একই পরিবারের তিনজনই রাজনীতিতে।

ভারতীয় গণমাধ্যমে জোর গুঞ্জন আছে – ভবিষ্যতে সোনাক্ষী’রও কি অভিনেত্রী থেকে নেত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে ? এমন গুঞ্জনের উত্তরে সোনাক্ষী জানিয়ে দিয়েছেন নিজের উত্তর। তার দাবি – তিনি বাবার মতো নন। ঘাটতি রয়েছে তার।

এমনিতেই তারকার সন্তানরা বেশিরভাগ ক্ষেত্রেই অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন। অভিনয় জগতে এসে সোনাক্ষীকে বিভিন্ন সময় নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। আর তাই স্বজনপ্রীতির অভিযোগ থেকে রেহাই পেতে সোনাক্ষীও চান না বাবার সহযোগিতায় নিজের সাফল্য গড়তে। নিজে নিজেই ক্যারিয়ারে মনোযোগী এই স্টার কিড।

সোনাক্ষী জানান, তার বাবা সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন। আর সোনাক্ষী নিজে সব কিছু ব্যক্তিগত রাখতে পছন্দ করেন। রাজনীতিতে এলে সারা দেশের জনগণের জন্য ভাবতে হয়। সেই ক্ষমতা তার মধ্যে নেই বলে তার ধারণা। সোনাক্ষী’র ধারণা রাজনীতির জন্য যে ধরনের জীবনবোধের প্রয়োজন, সেটা তার ভাবনাচিন্তার থেকে একেবারে ভিন্ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট