1. [email protected] : admin :
  2. [email protected] : adminartigas :
  3. [email protected] : akter.panna.1 :
  4. [email protected] : Ashraful Abedin : Ashraful Abedin
  5. [email protected] : masud :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করে যোগ্য নাগরিক হওয়া সম্ভব-কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে তৌহিদ আক্তার পান্না ঈশ্বরদীতে বিএনপির একতরফা কমিটি বাতিলের দাবিতে  এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ঈশ্বরদীসহ মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পবিত্র দিন ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গুলি ও কুপিয়ে  হত্যার চেষ্টা :   নিরাপত্তাহীনতা বোধ করে নেতাকর্মীদের সাথে নিয়ে থানায় মামলা  দায়ের  করেছেন ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে  বিনামূল্যে সার-বীজ বিতরণ করা হয়েছে বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথগ্রহণ করেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম  ঈশ্বরদীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা,পোনা অবমুক্ত করণ,ক্রেস্ট প্রদান ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো বিএনপি নামক গাছটিকে বিয়াল্লিশ বছর ধরে পানি দিয়ে লালন পালন করে বেগম খালেদা জিয়া বড় করে সারা বিশ্বে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন ——বিএনপির কেন্দ্রিয় নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সকল পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে নীতি নৈতিকতা দিয়ে ভাল কাজ করতে হবে–রেলওয়ে পুলিশ সুপার

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ১২৬৭ বার দেখা হয়েছে

নিজেস্ব সংবাদদাতা,ঈশ্বরদী ॥ বিশেষ কৃতিত্ব অর্জন করায় ঈশ্বরদী তিন সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বুধবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ শাহাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান এড.আখতারুজ্জামান মুক্তা ও ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার কর্মকার। ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বিপুল জোয়ার্দার,এ্যাড.হেদায়েতউল হক,আশরাফুল আবেদীন,সাধারণ সম্পাদক এএ আজাদ হান্নান, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি রায়হান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক নুরমোহাম্মদ খোকন, মামুনুর রহমান, হাফিজুর রহমান, মোস্তফা কামাল, নার্গিস পারভীন টুনিসহ অন্যরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাব ও ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি তৌহিদ আক্তার পান্না।

প্রধান অতিথি রেল পুলিশ সুপার শাহাব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, নলেজ ইজ পাওয়ার এক সময় বলা হলেও বিজ্ঞানের উন্নয়নের কারণে এখন সেটিকে বলা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। এই কথাটি বর্তমান সময়ে খুবই যুক্তিযুক্ত। তিনি আরও বলেন, সাংবাদিকদের অবাধে সঠিক তথ্য দেওয়ার অধিকার রয়েছে। নির্যাতিত নিষ্পেষিত মানুষের মধ্যে ঢুকে সাংবাদিকরা ভেতরের সঠিক তথ্য বের করে আমাদের দায়িত্ব পালনে অনেক ভুমিকা পালন করে। সাংবাদিক বা পুলিশকে ভাল হতে হবে এটাতে আমি একমত না। কারণ সবাইতো কোনা না কোন পেশায় নিয়োজিত। প্রথমে ভাল মানুষ হতে হবে। সকল ভাল মানুষকে নিজ নিজ অবস্থানে থেকে নীতি নৈতিকতা দিয়ে ভাল কাজ করতে হবে। আমরা পুলিশরা সব সময় সাংবাদিকদের পাশে আছি। সাংবাদিকদের ক্ষতি হউক সেটা আমরা চাইনা। আমরা সব সময় মাদক নির্মূল করার জন্য কাজ করে যাচ্ছি এবং এ ক্ষেত্রে সরকারও মাদক নির্মূলে জিরো টলারেন্স ভুমিকা পালন করছে।

পরে রাজশাহী বিভাগের প্রতিনিধিদের মধ্যে সবচেয়ে বেশী সংবাদ পরিবেশন করায় এশিয়ান টিভির ঈশ্বরদী প্রতিনিধি বিপুল জোয়ার্দারকে শ্রেষ্ঠ প্রতিনিধি নির্বাচিত করায় এবং মামুনুর রহমান সোনালী বাংলা টিভি ও হাফিজুর রহমান পাবনা জেলা স্টাফ রিপোর্টার নিয়োগ পাওয়ায় ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা প্রধান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

সাম্প্রতিক সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট